সামনেই বিবাহবার্ষিকী,তার আগে স্ত্রীর সঙ্গে এই ছবি পোস্ট করে অনুষ্কার প্রতি ভালোবাসা প্রকাশ বিরাটের

মাস ঘুরলেই বিবাহবার্ষিকী। ১১ ডিসেম্বর আসলে বিরুষ্কা জুটির বিয়ের ২ বছর পার হবে। জীবনের বিশেষ এই দিন আসতে এখনও কয়েক সপ্তাহ দেরি। তার আগে অনুষ্কার জন্য আবেগঘন পোস্ট বিরাটের।

এই মুহূর্তে ক্রিকেট সূচি থেকে সাময়িক ছুটি পেয়েছেন বিরাট। ইডেনে পিঙ্ক বল টেস্টে সাফল্যের পর ডিসেম্বরের শুরুতেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ। সিরিজে ৩টি টি-টোয়েন্টি ও ৩টি ওডিআই খেলবে ভারত। সেই সিরিজে মাঠে নামার আগে এই মুহূর্তে মাঝের ছুটির সময়টা মুম্বইয়ে স্ত্রীর সঙ্গে দেখা করতে পৌঁছে গিয়েছেন কোহলি। মুম্বই বিমান বন্দরে কোহলিকে, অনুষ্কার রিসিভ করতে আসার ছবি ভাইরালও হয়। এবার বিরাটের পোস্টে নতুন করে শিরোনামে বিরুষ্কা।

এদিন সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে অনুষ্কার সঙ্গে নেপাল ভ্রমণের ছবি পোস্ট করছেন বিরাট। যেখানে পাহাড় চূড়ায় সিড়ি বেয়ে নামছেন অনুষ্কা। আর পিছন থেকে তাঁকে নজরে রেখেছেন বিরাট। ছবিতে অনুষ্কাকে সর্বক্ষণ আগলে রাখার মুহূর্তই ফুটে উঠেছে। বিরাট এছবি পোস্ট করে লিখেছেন, 'আমার ভালোবাসা অনুষ্কার সঙ্গে একসঙ্গে পথ চলা।' ছবি পোস্ট করতেই বিরুষ্কা প্রেমীরা মুহূর্তেই লাইক কমেন্টে ঝড় তুলেছেন।

অন্যদিকে ভারতীয় ক্রিকেটে এখন বিরাটকে নিয়ে জয়জয়কার। এই মুহূর্তে ৫৩ টেস্টে নেতৃত্ব দিয়ে দেশকে ৩৩ ম্যাচে অধিনায়ক কোহলি জয় উপহার দিয়েছেন। সেই সঙ্গে সাদা জার্সিতে ২৭টি টেস্ট সেঞ্চুরি হাঁকিয়েছেন বিরাট। বিরাটের ব্যাটিং থেকে অধিনায়কত্বের প্রশংসায় ক্রিকেটমহল।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, November 27, 2019, 16:32 [IST]
Other articles published on Nov 27, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+