প্রেমের মাস ফেব্রুয়ারি আসতে এখনও অনেক দেরি। তার আগেই বিশ্বের দুই প্রান্তে দুই ক্রিকেটার যেন স্ত্রীদের প্রেমে হাবুডুবু খাচ্ছেন।
সোশ্য়াল মিডিয়ায়, দিনের অনেকটা অংশ যাঁদের যাতাযাত রয়েছে, এতটুকু পড়ে তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন প্রথম জন ভারত অধিনায়ক বিরাট কিং কোহলি।
ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়া থেকে সফর চলাকালীন, সমুদ্রসৈকতে অনুষ্কার সঙ্গে কাটানো মুহূর্তের একের পর এক ছবি পোস্ট করে ভালোবাসা প্রকাশ করেছেন বিরাট। কোহলির পোস্ট করা ছবিতে অনুষ্কাকে কখনও কমলা রঙের সুইম স্যুটে পাওয়া গিয়েছে,কখনও বা দ্বীপপুঞ্জে নামি রেঁস্তোরার ডিনার টেবিলে পাওয়া গিয়েছে। এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিরাটের সাদা রঙের একটি-শার্ট। কি বিশেষত্ব সেই শার্টে?
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবিতে বিরাটের সাদা শার্টের বাঁ-দিকে লাল রঙের একটি লাভ সাইন রয়েছে। ছবিটি পোস্ট করে অনুষ্কার প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন বিরাট। আর বিরাটের এই পোস্টের পরই বিরুষ্কাকে নিয়ে আলোচনা শুরু। অনুষ্কাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিরাটের একের পর এক পোস্ট দেখে ভক্তরা বলছেন, অনুষ্কার প্রেমে নতুন করে হাবুডুবু খাচ্ছেন ভিকে!
Caught in the moment. Pic credit @AnushkaSharma ♥️ pic.twitter.com/hX3DzidDr0
— Virat Kohli (@imVkohli) September 16, 2019
অন্যদিকে প্রথম বিবাহবার্ষিকী উপলক্ষ্যে স্ত্রীয়ের সঙ্গে ছবি পোস্ট করলেন স্টিভ স্মিথ। ব্যাটে এই মুহূর্তে জীবনের সেরা ফর্মে স্মিথ।ব্যাটে রান পাওয়ার মাঝে বিয়ের দিনটি কিন্তু ভোলেননি স্মিথ। এক বছর আগে দানি উইলিসের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। জীবনের প্রথম বিবাহ বার্ষিকীতে বিয়ের দিনের ছবি পোস্ট করলেন তিনি।
View this post on InstagramA post shared by Steve Smith (@steve_smith49) on