|
তিন বছর আগে
বিরাটের পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, তিন বছর পুরনো একটি ভিডিও সঙ্গে বর্তমান ভিডিওর কোলাজ তৈরি করেছেন। সেখানে প্রথম ফ্রেমে তিন বছর আগে ওয়েট লিফ্টিং করছেন বিরাট। তিন বছর পুরনো সেই ভিডিওতে অবশ্য দেখা যাচ্ছে বেশ কষ্ট করেই ওয়েট তুলেছেন ভিকে।

তিন বছর পরে বিরাট
পাশের ফ্রেমে, বর্তমান ভিডিওতে দেখা যাচ্ছে অনায়াসেই ওয়েট তুলছেন ভিকে। দুক্ষেত্রেই মোট কুড়ি কেজি ওয়েট তুলছেন। তবে ধৈর্য্য ধরে দিনের পর দিন কঠোর অনুশীলন করে যাওয়ায় তিন বছর পর ওয়েট লিফ্টিং করতে কোহলির কোনও অসুবিধেই হচ্ছে না।

টুইটে যা লিখলেন বিরাট
শরীর চর্চার এই ভিডিও পোস্ট করে কোহলি টুইটে লিখেছেন,'তিন বছরের সাধনা। প্রতিদিন নিয়ম মেনে শরীরচর্চা করে গিয়েছি। তবেই সাফল্য এসেছে। নির্ভুল হতে গেলে প্রতিদিন ধৈর্য্য ধরে অনুশীলন করতে হবে।তিন বছরে আমি এটাই শিখেছি।'


Click it and Unblock the Notifications



















