করোনায় আটকে স্ত্রী অনুষ্কার সঙ্গে বিশেষ ছবি পোস্ট ঘরবন্দি বিরাটের

করোনা ভাইরাসের জেরে দেশব্যাপী জনজীবন কোথাও ধীর গতিতে চলছে তো কোথাও অচল। ক্রিকেটের নামগন্ধ পর্যন্ত নেই। মহামারীর জেরে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে আইপিএল। বিগত চার মাস ধরে ঘরবন্দিই রয়েছেন ক্রিকেটাররা। এমতাবস্থায় স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে নিজের ভূটান সফরের ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি।

মহামারী করোনা ভাইরাস

মহামারী করোনা ভাইরাস

বিশ্বের ২১৩টি দেশের করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা সাড়ে নব্বই লক্ষ পেরিয়ে গিয়েছে। প্রাণ হারিয়েছেন ৪ লক্ষ ৭০ হাজারেরও বেশি মানুষ। কেবল ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ৩০ হাজার পেরিয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে সাড়ে তেরো হাজারেরও বেশি মানুষের। এহেন কঠিন পরিস্থিতিতে দেশে সব ধরনের ক্রীড়া ইভেন্ট স্থগিত করে রাখা হয়েছে।

মুম্বইয়ের অবস্থা

মুম্বইয়ের অবস্থা

দেশের করোনা আক্রান্ত রাজ্যগুলির তালিকার শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। এ রাজ্যে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক লক্ষ বত্রিশ হাজারেরও বেশি মানুষ। প্রাণ হারিয়েছেন ৬ হাজারেরও বেশি মানুষ। কেবল মুম্বইতেই মৃতের সংখ্যা দুই হাজার ছাড়িয়ে গিয়েছে বলে জানানো হয়েছে।

ঘরবন্দি ক্রিকেটার

ঘরবন্দি ক্রিকেটার

করোনা ভাইরাসের প্রভাব নিয়ন্ত্রণে না আসায় বাইশ গজ থেকে অনেক দূরে ঘরবন্দি হয়ে রয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি, সহ অধিনায়ক রোহিত শর্মা, অজিঙ্ক রাহানের মতো ক্রিকেটার তথা মুম্বইয়ের বাসিন্দারা। পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত তাঁদের মাঠে নামতে দেওয়া হবে না বলেও জানিয়ে দিয়েছে প্রশাসন।

লকডাউনে বিরুষ্কা

দীর্ঘ চার মাসের লকডাউনে বাড়িতেই শারীরিক কসরত চালানোর পাশাপাশি স্ত্রী তথা বলিউড দিভা অনুষ্কা শর্মার সঙ্গে নানা মুহূর্তের ছবি এবং মজাদার ভিডিও পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন বিরাট কোহলি। সেই তালিকায় ঘটল আরও এক সংযোজন। স্ত্রী অনুষ্কার সঙ্গে নিজের গত বছরের ভূটান সফরের ছবি পোস্ট করেছেন ভিকে। পিছন থেকে তোলা ওই ছবি দেখে ধন্যি ধন্যি রব তুলেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, June 22, 2020, 23:16 [IST]
Other articles published on Jun 22, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+