
অশ্বিনের ৭, ইশান্তের ১
ভাইজাক টেস্টের প্রথম ইনিংসে সাত উইকেট নেন ভারতীয় স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। দুই উইকেট নেন টিম ইন্ডিয়ার অপর স্পিনার রবীন্দ্র জাদেজা। স্পিন সহায়ক উইকেটেও ম্যাচের প্রথম ইনিংসে এক উইকেট নেন পেসার ইশান্ত শর্মা।

শামির লেথাল স্পেল
টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসে টিম ইন্ডিয়ার পেসার মহম্মদ শামি যে কতখানি ভয়ঙ্কর, তা তিনি ভাইজাক টেস্টে আরও একবার প্রমাণ করলেন। ভাঙাচোরা পিচে শামির লেথাল স্পেলেই দ্বিতীয় ইনিংসে কুপোকাত হয়েছে দক্ষিণ আফ্রিকা। পুরনো বলে তো আরও ভয়ঙ্কর দেখিয়েছে বাংলার পেসারকে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়েছেন শামি।

পেসারদের নিয়ে কোহলি
ভাইজাকের পিচ স্পিন সহায়ক মেনে নিয়েও ভারত অধিনায়ক বিরাট কোহলির বক্তব্য, ম্যাচ জেতার জন্য দল যদি স্পিনারদের দিকে তাকিয়ে থাকত, তাহলে পেসাররা কী করতেন। তাই স্লো উইকেটে দলের ফাস্ট বোলারদের (বিশেষ করে মহম্মদ শামি) পারফরম্যান্সে তিনি খুশি বলেই জানিয়েছেন ভিকে। শামি ও ইশান্ত ম্যাচে নিজেদের সর্বশক্তি প্রয়োগ করেছেন বলে বিশ্বাস করেন বিরাট কোহলি।

ছোট স্পেলেই সাফল্য
ভাইজাক টেস্টে পেসারদের ছোট ছোট স্পেলে ব্যবহার করেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। আর সে জন্য মহম্মদ শামি ও ইশান্ত শর্মা ক্লান্তি দূর করে ম্যাচে ১০০ শতাংশ দিতে পেরেছেন বলে মনে করেন ভিকে। একই সঙ্গে স্পিনার রবীচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার প্রশংসা করতেও ভোলেননি অধিনায়ক বিরাট।

ব্যাটসম্যানদের প্রশংসা
রোহিত শর্মা, মায়াঙ্ক আগরওয়াল ও চেতেশ্বর পূজারার ব্যাটিং-র প্রশংসায় পঞ্চমুখ ভারত অধিনায়ক বিরাট কোহলি। মন্থর উইকেটে তাঁদের এত ভালো ব্যাটিং দেখে তিনি মুগ্ধ বলে জানিয়েছেন ভিকে।


Click it and Unblock the Notifications




















