ইশান্ত শর্মাকেই দেশের সবচেয়ে ধারাবাহিক বোলার বাছলেন বিরাট কোহলি, কিন্তু কেন!

ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை பந்து வீச முடிவு

ভারতের পেস বোলিং আক্রমণকে এই মুহূর্তে বিশ্বসেরা বলে আখ্যা দিলেন দলের অধিনায়ক বিরাট কোহলি। ভারতীয় পেসাররা বাংলাদেশের বিরুদ্ধে নিজেদের সেরাটা দেবেন বলেও বিশ্বাস করেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

শামিরা বিশ্বসেরা

শামিরা বিশ্বসেরা

ভারত অধিনায়ক বিরাট কোহলির কথায়, ব্যক্তিগত স্তরে ভারতীয় পেসাররা আইসিসি-র টেস্ট ক্রম তালিকার প্রথম তিনে না থাকলেও তাঁদের সম্মিলিত বোলিং আক্রমণ এই মুহূর্তে বিশ্বসেরা। জসপ্রীত বুমরার অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গত টেস্ট সিরিজে মহম্মদ শামি, ইশান্ত শর্মা, উমেশ যাদবের পারফরম্যান্সে খুশি বিরাট কোহলি।

অধিনায়ক হওয়ার পর পরিস্থিতি পরিবর্তন

অধিনায়ক হওয়ার পর পরিস্থিতি পরিবর্তন

বিরাট কোহলির কথায়, লেজেন্ড জাহির খান এবং তাঁর সমসাময়িক ফাস্ট বোলাররা অবসর নেওয়ার পর ভারতীয় ক্রিকেটে তৈরি হওয়া শূণ্যতা কীভাবে পূরণ হবে, তা নিয়ে চিন্তা শুরু হয়েছিল। সে শূণ্যস্থান জসপ্রীত বুমরা, মহম্মদ শামি, ইশান্ত শর্মারা পূর্ণ করেছেন বলে মনে করেন বিরাট। তাঁর কথায়, ভারতীয় দলের অধিনায়কত্ব হাতে নেওয়ার পর থেকে তিনি স্বপ্ন দেখতেন যে দেশের ফাস্ট বোলাররা বিশ্ব ক্রিকেটকে শাসন করুক। এখন সেটাই হচ্ছে বলে দাবি ভারত অধিনায়কের।

যে কোনও পিচে ভয়ঙ্কর

যে কোনও পিচে ভয়ঙ্কর

সাম্প্রতিক সময়ে ভারতীয় ফাস্ট বোলাররা যেভাবে বল করছেন, বিশ্বের যে কোনও পিচে এবং যে কোনও পরিবেশে তাঁরা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন বলে বিশ্বাস করেন অধিনায়ক বিরাট কোহলি। জসপ্রীত বুমরা, মহম্মদ শামি, ইশান্ত শর্মারা আগের থেকে অনেক বেশি আত্মবিশ্বাস নিয়ে বল করছেন বলেই দাবি বিরাটের। তবে টেস্টে টিম ইন্ডিয়ার ফাস্ট বোলারদের কাছ থেকে সেরা পারফরম্যান্স বেরোতে এখনও বাকি আছে বলেও মনে করেন অধিনায়ক।

ধারাবাহিক ইশান্ত

ধারাবাহিক ইশান্ত

বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে যে ভারত তিন জন ফাস্ট বোলারকে খেলাবে, তা জানিয়ে দিয়েছেন অধিনায়ক বিরাট কোহলি। অর্থাৎ হোলকার স্টেডিয়ামে শামি-ইশান্ত-উমেশের যুগলবন্দি দেখা যাবে। এই তিন জনের মধ্যে একমাত্র ইশান্ত শর্মাই গত পাঁচ বছর ধরে ভারতের হয়ে ধারাবাহিক ভারে খেলে চলেছেন বলে দাবি করেছেন বিরাট কোহলি। পরিস্থিতি অনুযায়ী ইশান্তের অভিজ্ঞতা ভীষণ ভাবে কাজে লাগে বলে মনে করেন বিরাট কোহলি।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, November 13, 2019, 14:51 [IST]
Other articles published on Nov 13, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+