
কী হয়েছিল
বিশ্বকাপ জুড়ে দুর্দান্ত পারফরম্য়ান্স করে সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় ভারত। খবর রটে, ভারতীয় দল নাকি দুটি দলে ভাগ হয়েছে। যার একদিকে বিরাট ও অন্যদিকে রোহিত। বিষয়টি যে মিথ্যে নয়, তা বিসিসিআইয়ের ভূমিকায় স্পষ্ট হয়। গোপন সূত্রে জানা যায়, ভারতীয় ক্রিকেট বোর্ড বাকি দুই তারকার অশান্তি মেটাতে উদ্যোগী। এমনও খবর রটে যে দুই খেলোয়াড়ের অশান্তি নাকি তাঁদের পরিবারের মধ্যেও দেওয়াল তৈরি করেছে। রোহিত শর্মা নাকি নিজের সোশ্যাল অ্যাকাউন্ট থেকে বিরাট কোহলি ও তাঁর স্ত্রী অনুষ্কা শর্মাকে আনফলো করেছেন।

কী বললেন বিরাট
এত খবর চাউর হতে আর মুখ বন্ধ রাখতে পারলেন না টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। সাফ জানালেন, তাঁর ও রোহিত শর্মার মধ্যে কোন বিরোধ নেই। যারা এমন খবর রটাচ্ছেন তাঁরা বেঠিক কাজ করছেন বলেও দাবি করেছেন বিরাট। বলেছেন, এমন অনেকে আছেন যাঁদের যা বোঝানো হচ্ছে তাই অন্ধের মতো বিশ্বাস করছেন। সেই সব মানুষদের চোখ খুলে সত্যিটা অনুধাবন করার আবেদন করেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। বলেছেন, যদি সত্যিই তাঁর সঙ্গে রোহিত শর্মার মনোমালিন্য চলত তবে সেই প্রতিক্রিয়া তাঁদের চেহারায় ফুটে উঠতো। এধরনের গুজব ছড়িয়ে তাঁর ও রোহিতের পরিবারকেও অপমান করা হচ্ছে বলে জানিয়েছেন বিরাট কোহলি।

রবি শাস্ত্রীর কথায়
অধিনায়ক বিরাট কোহলি ও সহ অধিনায়ক রোহিত শর্মার মধ্যে অশান্তি সংক্রান্ত যে খবর রটেছে, তা ভিত্তিহীন বলে দাবি করেছেন ভারতীয় ক্রিকেট দলের কোচ রবি শাস্ত্রী। বলেছেন, ফলাফল যাই হোক, বিশ্বকাপে দল হিসেবেই খেলেছে ভারত। বড় টুর্নামেন্টে ড্রেসিং রুমের অবস্থা কী রকম থাকা প্রয়োজন, তা তিনি বোঝেন বলে দাবি করে টিম ইন্ডিয়ার সাজঘরে একতা রয়েছে বলেই জানিয়েছেন রবি শাস্ত্রী।


Click it and Unblock the Notifications



















