
নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হোয়াইটওয়াশ
নিউজিল্যান্ডের মাটিতে প্রথম কোনও দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ জিতল ভারত। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সবকটি খেলা জিতে নয়া নজির স্থাপন করেছেন বিরাট কোহলির টিম ইন্ডিয়া।
|
ইমরানের সঙ্গে সামঞ্জস্য
নিউজিল্যান্ডের মাটিতে ভারতীয় ক্রিকেট দলের এই দাপট দেখে উচ্ছ্বসিত হয়েছেন দেশের প্রাক্তন ব্যাটসম্যান সঞ্জয় মঞ্জরেকর। পাকিস্তানের বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের অধিনায়ক তথা সে দেশের বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বিরাট কোহলির তুলনা করেছেন মঞ্জরেকর। তাঁর কথায়, নিজের সময়ে বিশ্বের যে কোনও মাঠে, ম্য়াচে নতুন নতুন কৌশল আমদানি করতেন ইমরান খান। তিনি সফলও হতেন। বিরাট কোহলি নেতৃত্বাধীন টিম ইন্ডিয়াও সেই পথে হেঁটে সাফল্য পাচ্ছে বলে দাবি সঞ্জয় মঞ্জরেকরের।

নিজের ওপর আস্থা
সঞ্জয় মঞ্জরেকরের কথায়, ১৯৯২-র বিশ্বকাপ জয়ী পাকিস্তান ক্রিকেট দলের প্রতিটি খেলোয়াড়ের মধ্যে আত্মবিশ্বাস ও 'আমরা পারি' গোছের মানসিকতা আমদানি করতে পেরেছিলেন তৎকালীন অধিনায়ক ইমরান খান। বর্তমান টিম ইন্ডিয়া শিবিরেও বিরাট কোহলি একই মানসিকতা আমদানি করতে সক্ষম হয়েছেন বলে দাবি মঞ্জরেকরের।

কোহলির প্রশংসায় কাদির, আখতার
নিউজিল্যান্ডকে তাদেরই মাটিতে টি-টোয়েন্টি সিরিজে পর্যুদস্ত করার জন্য টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির মানসিকতার প্রশংসা করেছেন পাকিস্তানের কিংবদন্তী স্পিনার আব্দুল কাদির ও রাউলপিণ্ডি এক্সপ্রেস শোয়েব আখতার। কোহলির মধ্যে ইমরান খানের ছায়া দেখছেন কাদিরও।
|
রাহুলের সিরিজ
নিউজিল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজ জয় কেএল রাহুলের বলে দাবি করেছেন সঞ্জয় মঞ্জরেকর।


Click it and Unblock the Notifications



















