
অনুষ্কার অভিনয় করা সেরা সিনেমা নিয়ে মুখ খুললেন বিরাট
এবার অনুষ্কার অভিনয় করা সেরা সিনেমা নিয়ে মুখ খুললেন বিরাট। স্ত্রীয়ের অভিনয় প্রসঙ্গে বলতে গিয়ে বিরাটের চোখে অনুষ্কা অভিনীত সেরা ছবি কোনটি সেটা ফাঁস করেছেন কোহলি।

অনুষ্কার অভিনীত রোম্যান্টিক সিনেমার বড় ভক্ত বললেন বিরাট
অনুষ্কার অভিনীত রোম্যান্টিক সিনেমার বড় ভক্ত বলে বিরাট জানিয়েছেন। সেকারণেই 'এ দিল হ্যায় মুশকিল'-ই বিরাটের চোখে অনুষ্কার অভিনয় করা সবচেয়ে পছন্দের সিনেমা।করণ জোহার পরিচালিত ও প্রযোজিত এই সিনেমায় পর্দায় অনুষ্কার বিপরীতে রণবীর কাপুর অভিনয় করেছিলেন। সঙ্গে বিরাট আরও জুড়েছেন সিনেমায় অনুষ্কার অভিনয় করা চরিত্রটি বিরাটের দারুণ লাগে।
|
ইউটিউবে অনুষ্কার এই সিনেমা ফিরে ফিরে দেখেন বিরাট
বিরাট আরও বলেন অবসরে 'এ দিল হ্যায় মুশকিল' সিনেমার শেষের অংশটা ইউটিউবে গিয়ে বহুবার দেখেছি। যেখানে অনুষ্কার চরিত্রটি ক্যান্সারে আক্রান্ত হয় এবং রণবীর অনুষ্কার জন্য কামব্য়াক করে। ছবির ঐ অংশটা আমার মনে আলাদা জায়গা করে নিয়েছে।'
প্রসঙ্গত চলতি ডিসেম্বরে বিরুষ্কা জুটি বিয়ের ২ বছর পার করতে চলেছেন। ২০১৭ সালে ১১ ডিসেম্বর অনুষ্কার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বিরাট।


Click it and Unblock the Notifications



















