শেষ ওভারে বিজয় শঙ্করের হাতে বল, কী ভাবে পৌঁছলেন এই সিদ্ধান্তে - পিছনের কথা জানালেন বিরাট

নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই ম্য়াচে শেষ ওভারে বিজয় শঙ্করের হাতে বল তুলে দিয়েছিলেন বিরাট কোহলি। অধিনায়ককে নিরাশ করেননি তিনি। ৩ বলে ২ উইকেট তুবলে ভারতকে ম্য়াচ জিতিয়েছেন। তাঁর বোলিং-এর প্রশংসার সঙ্গে কোহলি জানালেন এই সিদ্ধান্তের পিছনে কিন্তু রোহিত ও ধোনির অবদান কম নয়।

তিনি জানিয়েছেন, ৪৬তম ওভারটা কেদার বা বিজয়কে দিয়ে করিয়ে শেষ চার ওভার শামি ও বুমরাকে দিয়ে করাবেন বলেই ভেবেছিলেন। এই ভাবনা নিয়ে আলোচনা করেন ধোনি ও রোহিতের সঙ্গে। দুজনেই বিরাটকে জানান, ওই পরিস্থিতিতে শামি ও বুমরা উইকেট শিকার করতে পারেন। সেক্ষেত্রে ভারত আরও চাপে ফেলবে অস্ট্রেলিয়াকে।

ঠিক সেটাই হতে দেখা গিয়েছে ম্য়াচে। ৪৬তম ওভারে বুমরা এসেই কুল্টার-নাইল ও কামিন্সকে ফিরিয়ে দিয়েছিলেন। এরপর শেষ ওভারে অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য দাঁড়ায় ১১। ৮ ওভারে ৩৩ রান দিয়ে ১ উইকেট নেওয়া কেদারকে না দিয়ে বল তুলে দেওয়া হয় বিজয় শঙ্করকে।

এক্ষেত্রেও রোহিত ও ধোনির পরামর্শ নিয়েছিলেন বলে জানিয়েছেন বিরাট। কথা বলেছিলেন বোলারদের সঙ্গেও। সবাই একমত হয়েই বিজয়কে বল করতে ডাকা হয়েছিল। বিরাট জানিয়েছেন চাপের মুখেও একেবারে জায়গায় বল রেখেছিলেন তিনি। ব্য়াটিং ও বোলিং দুই ক্ষেত্রেই বিজয় দারুণ মানসি স্থৈর্যের পরিচয় দিয়েছেন বলে জানান অধিনায়ক।

সেই সঙ্গে এও জানাতে ভোলেননি, মহেন্দ্র সিং ধোনি ও তাঁর ডেপুটি রেহিত শর্মা এই দুইজনে পরামর্শকে তিনি সবসময় গুরুত্ব দেন। কারণ এই দুই ক্রিকেটারই ম্যাচের উপর তীক্ষ্ণ নজর রাখেন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, March 6, 2019, 19:31 [IST]
Other articles published on Mar 6, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+