অনুষ্কার থেকে হেয়ারকাটের পর এবার দাড়ি কেটে নিউ লুকে বিরাট, বয়স লুকোচ্ছেন!খোঁচা কেপির

করোনা লকডাউনে গৃহবন্দি অবস্থায় বিরাটের মাথার চুল কাটতে হেয়ার ড্রেসারের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন অনুষ্কা। স্ত্রীয়ের করে দেওয়া সেই হেয়ারকাটের ছবি পোস্ট করে দারুণ খুশি হওয়ার কথা জানিয়েছিলেন ভিকে। এবার দাড়ি কেটে নিজেকে নতুন করে নতুন লুক সাজিয়ে তুললেন! যা দেখে বিরাটকে মজার খোঁচা দিলেন কেভিন পিটারসন।

করোনা কারণে দেশ এখন দ্বিতীয় দফার লকডাউন। ফলে বাজার বন্ধ, কিন্তু বন্ধ নয় চুল-দাড়ির বৃদ্ধি। দাড়িটা না হয় তবু আয়নার সামনে দাঁড়িয়ে কামিয়ে নেওয়া যায়। কিন্তু চুল? বাড়িতে ট্রিমার দিয়ে একাই চুল কেটে ফেলা সহজ নয়।

তখনই ভারতীয়দের উপায় দেখিয়েছিলেন বিরাট। বাড়ির প্রিয় মানুষই তখন সবচেয়ে বড় ত্রাতা। চুল কাটতে স্ত্রী অনুষ্কার হাতের কাঁচির নিচে বসে পড়েছিলেন বিরাট।

যার পর দেশজুড়ে লকডাউনে ছেলেদের চুল কাটার ক্ষেত্রে সেটাই ট্রেন্ড হয়ে যায়। বাড়িতেই সবাই প্রিয়জনের থেকে চুল কাটে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে শুরু করেন।

এবার দাড়ি কেটে নিজের লুক পাল্টালেন বিরাট। সেই সঙ্গে ভিডিওতে ভিকে বলেছেন, 'এই লকডাউনে নিজের জন্যে প্রচুর সময় পাচ্ছেন। নিজের শরীরের যত্ন নিন। শুধু হেয়ারস্টাইল বা ফিটনেস সচেতন হলেই চলবে না। সুন্দর দেখতে হলে সুন্দর লুকস প্রয়োজন। যার জন্য দাড়িটা দারুণ সেপে কেটে ফেলা প্রয়োজন। যেমন আমি দাড়ি কামিয়ে নিজেকে নিউ লুক দিলাম। দাড়ি কেটে একেবারে ফুরফুরে লাগছে।'

বিরাটের এই পোস্টের পরই তাঁকে মজার খোঁচা দিয়েছেন কেভিন পিটারসন। দাড়িতে পাক ধরেছে সেটা লুকোতেই কী দাড়ি কেটে ফেলছ বন্ধু? জানতে চাইলেন কেপি।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, April 19, 2020, 20:32 [IST]
Other articles published on Apr 19, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+