আজ সন্ধ্যায় গুয়াহাটির বর্শাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে ভারত। ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে মধ্যে তাঁর এক ভক্তের অনবদ্য কীর্তি দেখে মুগ্ধ হলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। মোবাইল দিয়ে বানানো নিজের পোট্রেটের পাশে স্বাক্ষরও করেন ভিকে। ওই ফ্যানকে আগামী দিনের শুভেচ্ছাও দেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।
বিরাট কোহলির ওই ফ্যানের নাম রাহুল বলে জানানো হয়েছে। গুয়াহাটিতে যে হোটেলে উঠেছে টিম ইন্ডিয়া, নিজের সৃষ্টি সঙ্গে নিয়ে সেখানে পৌঁছে যান তিনি। প্রথমে তাঁকে আটকায় হোটেলের নিরাপত্তারক্ষীরা। তাঁদের ওই যুবক জানান যে তিনি বিরাট কোহলির একনিষ্ঠ ফ্যান। তিনি তিন দিন ও তিন রাত না ঘুমিয়ে পুরনো মোবাইল ফোন ও ওয়ার দিয়ে টিম ইন্ডিয়ার অধিনায়কের পোট্রেট বানিয়েছেন। সেটি তিনি বিরাট কোহলির হাতে তুলে দিতে এসেছেন বলে জানান রাহুল।
View this post on InstagramPortrait of @virat.kohli using old phones. How is that for fan love! 👏👏 #TeamIndia
A post shared by Team India (@indiancricketteam) on
হোটেল ম্যানেজমেন্ট বিরাট কোহলির সঙ্গে যোগাযোগ করেন। টিম ইন্ডিয়ার অধিনায়ক তাঁর ওই ভক্তের সঙ্গে দেখা করার জন্য রাজি হন। রাহুলের কাজ দেখে তিনি মুগ্ধ হন। পরম ভক্তের সঙ্গে করমর্দনও করেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। নিজের পোট্রেটের পাশে স্বাক্ষরও করেন বিরাট। তিনি জানান, নতুন বছরে এমন উপহার পেয়ে তিনি মুগ্ধ। ভক্ত রাহুলের সঙ্গে বিরাট কোহলির সাক্ষাতের ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছে বিসিসিআই। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।