চেজ মাস্টার বিরাট কোহলির টি-টোয়েন্টি বিশ্বকাপের ৫ সেরা ইনিংস দেখে নিন

IPL 2019: Qualifier 2: டெல்லியை வீழ்த்தி பைனலுக்கு முன்னேற டோனியின் திட்டம்- வீடியோ

টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলিকে কেন চেজ মাস্টার বলা হয়, তা তাঁর কেরিয়ারের পরিসংখ্যান দেখলেই বোঝা যায়। সীমিত ওভারের ফর্ম্যাটে কেরিয়ারের উল্লেখযোগ্য ইনিংসগুলি রান তাড়া করেই খেলেছেন ভিকে। টি-টোয়েন্টি বিশ্বকাপে রান তাড়া করতে গিয়ে বিরাটের খেলা পাঁচটি সেরা ইনিংসে চোখ রাখা যাক।

বাংলাদেশের বিরুদ্ধে ৫৭

বাংলাদেশের বিরুদ্ধে ৫৭

২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসেছিল বাংলাদেশে। আয়োজক দলের বিরুদ্ধে গ্রুপ স্তরের ম্যাচে খেলতে নেমেছিল ভারতীয় ক্রিকেট দল। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৮ রান তুলেছিল বাংলাদেশ। যদিও সেই ম্যাচ জিততে পারেনি টাইগার্সরা। সৌজন্যে বিরাট কোহলির ৫০ বলে ৫৭ রানের দুর্দান্ত ইনিংস। তিনটি চার ও একটি ছক্কা মেরেছিলেন ভিকে।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭২

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭২

২০১৪ সালে বাংলাদেশের মীরপুরে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূ্র্ণ ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৭২ রান তুলেছিল দক্ষিণ আফ্রিকা। ডেল স্টেইন, মর্নে মর্কেলের মতো বোলিং আক্রমণকে হারিয়ে ম্যাচ জিতেছিল ভারতীয় ক্রিকেট দল। সৌজন্যে বিরাট কোহলির ৪৪ বলে ৭২ রানের ইনিংস। পাঁচটি চার ও দুটি ছক্কা হাঁকিয়েছিলেন টিম ইন্ডিয়ার বর্তমান অধিনায়ক।

পাকিস্তানের বিরুদ্ধে ৭৮

পাকিস্তানের বিরুদ্ধে ৭৮

২০১২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসেছিল শ্রীলঙ্কায়। কলোম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নেমেছিল ভারত। ম্যাচে আগে ব্যাট করে ১২৮ রান তুলেছিল পাকিস্তান। ম্যাচ জিতেছিল ভারত। ৬১ বলে ৭৮ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি। আটটি চার ও দুটি ছক্কা হাঁকিয়েছিলেন তিনি।

পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত ৫৫

পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত ৫৫

২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়েছিল ভারতে। কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তানে। স্লো পিচে প্রথমে ব্যাট করে ১১৮ রান তুলতে সক্ষম হয়েছিল পাকিস্তান। জবাবে বেশ কসরত করে ম্যাচ জিততে হয়েছিল ভারতীয় ক্রিকেট দলকে। ৩৭ বলে ৫৫ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি। সাতটি চার ও একটি ছক্কা হাঁকিয়েছিলেন টিম ইন্ডিয়ার বর্তমান অধিনায়ক।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অপরাজিত ৮২

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অপরাজিত ৮২

২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের নক-আউট স্তরে পৌঁছতে পাঞ্জাবের মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ জিততেই হত ভারতীয় ক্রিকেট দলকে। ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৬১ রান তুলেছিল অস্ট্রেলিয়া। মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলির দুর্দান্ত পারফরম্যান্সের সৌজন্যে ম্যাচ জিতেছিল ভারত। ৫১ বলে ৮২ রানে অপরাজিত ছিলেন কোহলি। ৯টি চার ও দুটি ছক্কা দিয়ে সাজানো ছিল তাঁর ইনিংস।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, June 15, 2020, 21:09 [IST]
Other articles published on Jun 15, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+