বাইশ গজে অনুষ্কার নাম লেখা থেকে, থ্রি ইডিয়টসকে খাবার খাওয়াচ্ছেন কোহলি, দেখে নিন ভাইরাল মিম

ஆசிய விளையாட்டு : அங்கிதா ரெய்னா டென்னிஸில் வெண்கலம் வென்றார்… வீடியோ

গুয়াহাটির ভেজা পিচে ভেস্তে যাওয়া ম্যাচ ঘিরে এখনও বিতর্ক চলছেই। বৃষ্টির পর পিচের উপরের কভার সরানোর সময় কীভাবে পিচে জল ঢুকল সেই প্রশ্নের উত্তরের খোঁজ চলছে। কাঠগড়ায় অসম ক্রিকেট অ্যাসোসিয়েশন ও মাঠকর্মীরা। এরপর সোশ্য়াল মিডিয়া জুড়ে ম্যাচ বাতিলের ঘটনা নিয়ে মজার মজার মিমের জোয়ার। ইতিমধ্যেই আয়রন ও হেয়ার ড্রায়ার দিয়ে মাঠ শুকানোর ছবি নিয়ে নেটিজেনদের ওয়ালে ওয়ালে বিভিন্ন রকম মিম ভাইরাল হয়েছে। এবার ভাইরাল বিরাটের পিচ প্রদর্শন।

রবিবার ভেজা পিচটি খুঁটিয়ে দেখতে পিচের উপর হাত রেখে বিরাট পরীক্ষা করেছিলেন।সেই ছবিটি নিয়েই এবার নতুন করে মিম তৈরি হয়েছে।

লাট্টু খেলছেন বিরাট

এক ছবিতে ভেজা পিচ দেখে ক্রিকেট খেলার অনুপযুক্ত বুঝে নিয়ে বিরাট লাট্টু নিয়ে খেলতে শুরু করে দিয়েছেন, এমন মিম তৈরি করা হয়েছে।

রাঙ্গোলি আঁকছেন কোহলি

অন্য ছবিতে আবির দিয়ে বিরাট জাতীয় পতাকা তৈরি করছেন দেখানো হয়েছে। মাঠে ক্রিকেট খেলতে না পেরে পিচের উপর রাঙ্গোলি আঁকতে শুরু করে দিয়েছেন বিরাট, এমন মিমই তৈরি করা হয়েছে।

আয়রন হাতে কোহলি

বছরের প্রথম ম্যাচ খেলতে কোহলি এতটাই আগ্রহী যে নিজেই আয়রন হাতে পিচ শুকাচ্ছেন, মিমে এমনটাও দেখানো হয়েছে।

কেক কাটছেন বিরাট

ভেজা পিচে খেলা যাবে না জেনে, পিচের উপর কেকে নিয়ে এসে কাটছেন বিরাট। এমন মিম সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে।

পিচের মাঝেই অনুষ্কার ছবি আঁকলেন বিরাট

মিমগুলির মধ্যে সবচেয়ে বেশি নজর কাড়ল এই ছবি। যে মিমে দেখানো হয়েছে ভেজা পিচে চক দিয়ে বিরাট লাভস অনুষ্কা লিখছেন ভারত অধিনায়ক।

গাছ বসাচ্ছেন বিরাট

ভেজা পিচে বিরাট গাছ বসাচ্ছেন এমন মিমও তৈরি হয়েছে।

বিরাট, ভেজা পিচ ও থ্রি ইডিয়টস

একটি মিমে এমনটাও দেখানো হয়েছে, যেখানে থ্রি ইডিয়টসে থ্রি মাস্কেটিয়ার্সকে ভেজা পিচের উপরই বিরাট খাবার পরিবেশন করছেন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, January 7, 2020, 18:43 [IST]
Other articles published on Jan 7, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+