প্রকৃতি প্রেমী বিরাট কোহলির ইনস্টাগ্রাম পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

নিউজিল্যান্ডকে তাদেরই মাটিতে পরপর তিনটি টি-টোয়েন্টি ম্যাচে পর্যুদস্ত করার পর টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির মুখে ঠিক যতটা হাসি ফুটেছে, ঠিক ততটাই তিনি মগ্ন হয়েছেন প্রকৃতি প্রেমে। নিউজিল্যান্ডে প্রকৃতির প্রেমে ডুবে যাওয়া ভারত অধিনায়ক নিজের আবেগ চেপে রাখতে পারেননি। এ সংক্রান্ত তাঁর পোস্ট ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

হ্যামিলটনে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে সুপার ওভারে হারিয়েছে ভারত। একই সঙ্গে এই প্রথম বার কিউয়ি মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জিতে নজিরও স্থাপন করেছেন বিরাট কোহলিরা। এরপরেই প্রকৃতির টানে নিউজিল্যান্ড পরিদর্শনে বেরিয়ে পড়েন প্রকৃতি প্রেমী বিরাট কোহলি। নিরিবিল এক স্থানে বসে থাকা অবস্থায় পিছন থেকে তোলা নিজের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

কোনও নদীর পাশে বসে রয়েছেন বিরাট কোহলি। সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। নিচে লিখেছেন, 'লাইফ ইজ অ্যা ব্লেসিং'। প্রকৃতি প্রেমী বিরাট কোহলির এই আবেগপ্রবণ পোস্ট ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

View this post on Instagram

Life is a blessing. 😇

A post shared by Virat Kohli (@virat.kohli) on

হ্যামিলটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন বিরাট কোহলি। একই সঙ্গে টিম ইন্ডিয়ার অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি রানে লেজেন্ড মহেন্দ্র সিং ধোনিকে টপকে পয়লা নম্বর স্থানে পৌঁছে গিয়েছেন ভিকে। বিশ্ব তালিকাতেও ধীরে ধীরে শীর্ষ স্থান দখলের পথে ভারত অধিনায়ক বিরাট কোহলি।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, January 30, 2020, 18:40 [IST]
Other articles published on Jan 30, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+