কাঁধে ২০ কেজির বোঝা নিয়ে লাফ, কোহলির অভিনব ওয়ার্ক আউট ভিডিও ঝড় তুলল

একদিকে মহামারী করোনা, অন্যদিকে ঘূর্ণিঝড় আমফানের জোড়া ফলায় শঙ্কিত ভারতবাসীকে বিনোদনের মাধ্যমে সুন্দর বার্তা দিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। লকডাউনে নিজের শরীরচর্চার ভিডিও পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দিয়েছেন ভারত অধিনায়ক।

করোনা ভাইরাসের প্রভাব

করোনা ভাইরাসের প্রভাব

বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ৫০ লক্ষে পৌঁছে গিয়েছে। মৃত্যু হয়েছে ৩ লক্ষ ২০ হাজারেরও বেশি মানুষের। ভারতে মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৭ হাজারে পৌঁছে গিয়েছে। ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন তিন হাজারেরও বেশি মানুষ। মহারাষ্ট্র, দিল্লি, গুজরাত, রাজস্থান, পশ্চিমবঙ্গে ব্যাপক প্রভাব ফেলেছে করোনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশজুড়ে লকডাউন জারি থাকলেও তার নিয়ম কিছুটা শিথিল করা হয়েছে।

ঘূর্ণিঝড় আমফান

ঘূর্ণিঝড় আমফান

ইতিমধ্যেই ভারতের দক্ষিণ-পূর্বের উপকূলবর্তী রাজ্যগুলিতে প্রভাব বিস্তার করতে শুরু করেছে ঘূর্ণিঝড় আমফান। আজ বিকেলের মধ্যেই তা ওড়িশা, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর উপকূলীয় অঞ্চলে ব্যাপক তাণ্ডব চালাবে বলে আশঙ্কা আবহাওয়াবিদদের। পরিস্থিতির সঙ্গে মোকাবিলায় আগভাগে তৈরি রয়েছে প্রশাসন। উপকূলবর্তী এলাকার মানুষদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

লকডাউনে বিরাট

লকডাউনে বিরাট

করোনা ভাইরাসের জেরে লকডাউনে স্ত্রী তথা বলিউড দিভা অনুষ্কা শর্মার সঙ্গে চুটিয়ে সময় কাটিয়েছেন বিরাট কোহলি। স্ত্রীর সঙ্গে নানা মুহূর্তের ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। সহ ক্রিকেটারদের সঙ্গে লাইভ কথোপকথনেও মেতেছেন ভিকে। তবে এবার একেবারে অন্য অবতারে নেট দুনিয়ায় সাড়া ফেলে দিলেন বিশ্বের অন্যতম সেরা ফিটনেস আইকন।

বিরাটের ভিডিও

এবার সোশ্যাল মিডিয়ায় নিজের শরীর চর্চার ভিডিও পোস্ট করলেন বিরাট কোহলি। কাঁধে ২০ কেজির বোঝা চাপিয়ে শূণ্যে লাফ দিতে দেখা গিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ককে। ভিডিও-র নিচে নেটিজেনদের ফিটনেস বার্তাও দিয়েছেন বিরাট। লিখেছেন, 'আর্ন ইট, ডোন্ট ডিমান্ড ইট'। এক ঘণ্টারও বেশি সময়ের মধ্যে ভারত অধিনায়কের এই ভিডিও ১৯ লক্ষেরও বেশি ভিউ পেয়ে যায়। সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে লাইক, কমেন্ট এবং ভিউ-র সংখ্যা।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, May 20, 2020, 10:06 [IST]
Other articles published on May 20, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+