
অনুষ্কার কোনও সিনেমা মিস করেন না বিরাট
স্ত্রী অনুষ্কার অভিনয়ের সবচেয়ে বড় ভক্ত বিরাট। স্ত্রীয়ের অভিনীত কোনও ছবি মিস করেন না। ক্রিকেটের কারণে ব্যস্ত থাকলে পরে দেশে ফিরে সেই সিনেমা দেখতে হলে ছোটেন ভিকে। এবার অনুষ্কার প্রযোজিত ওয়েব সিরিজ পাতাল লোক দেখে রিভিউ দিলেন বিরাট কোহলি।

প্রযোজক অনুষ্কার ডার্ক ওয়েব সিরিজ উপহার
স্ত্রীয়ের অভিনয় বরাবরই বিরাটের দারুণ পছন্দ। তবে পাতাললোকে অনুষ্কা এখানে অভিনয় করেননি। পরিচালকের ভূমিকাতেও তিনি নেই। দক্ষ প্রযোজক হিসেবে ক্রিমিনাল জগৎ নিয়ে একটা ডার্ক ওয়েব সিরিজ উপহার দিয়েছেন অনুষ্কা।

অনুষ্কার প্রযোজনা মনে কাড়ল বিরাটের
অনুষ্কা শর্মা প্রযোজিত পাতাল লোক দেখে স্ত্রীয়ের প্রশংসায় পঞ্চমুখ বিরাট কোহলি। ওয়েব সিরিজ শেষ হওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় স্ত্রীর প্রশংসা না করে পারেননি ভারত অধিনায়ক।
|
বিরাটের পোস্ট
অনলাইনে পাতাললোক দেখে ফেলার ছবি পোস্ট করে বিরাট লিখেছেন, 'একটু আগে পুরো সিরিজটা শেষ করলাম। চিত্রনাট্য থেকে অভিনয় সবকিছুই অনবদ্য। মাস্টার পিস কাজ। আমি দেখে ফেলছি, আপনারাও দেখুন। এরপর দর্শকরা ভালো-মন্দ বিচার করবেন। অনুষ্কা এমন একটা কঠিন প্রোজেক্ট, প্রযোজনা করায় স্ত্রীকে নিয়ে আমি গর্বিত।'


Click it and Unblock the Notifications



















