|
ঋদ্ধিকে নিয়ে কী বললেন বিরাট
ফর্মে না থাকা পন্থকে ছেঁটে ঋদ্ধিকে এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজে সুযোগ দেওয়া হয়েছে। ঋদ্ধিকে নিয়ে বিরাট বলেন, 'চোট আঘাতের কারণে সাহা দলের বাইরে গিয়েছিল। এই মুহূর্তে ঋদ্ধিমান পুরোপুরি ফিট। সেকারণে তাঁর দলে ফেরায় কোন সসম্যা নেই। '

ঋদ্ধিকে বিশ্বের সেরা উইকেট কিপার বললেন কোহলি
প্রাক ম্যাচ সাংবাদিক বৈঠকে পাপালিকে নিয়ে কোহলি আরও বলেন, 'আমার মতে ঋদ্ধিই এই মুহূর্তে বিশ্বের সেরা উইকেটকিপার। সেই সঙ্গে ও যখনই দলে সুযোগ পেয়েছে ব্যাট রান করেছে।'

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ টেস্ট খেলেছিলেন ঋদ্ধিমান
২০১৮ সালে শেষবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলেছিলেন ঋদ্ধি। এরপর কাঁধে গুরুতর চোট পান। ইংল্যান্ডে গিয়ে কাঁধের অস্ত্রোপচার করান। সেকারণে ২০১৮ সালে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাওয়ে টেস্ট সিরিজে ছিলেন না। এরপর ওয়েস্ট ইন্ডিজের সফরে সুযোগ পেলেও প্রথম একাদশে ছিলেন না। দীর্ঘ দেড় বছর পর এবার জাতীয় দলে খেলতে চলেছেন বাংলার পাপালি।


Click it and Unblock the Notifications




















