২০০৯-র ২৪ ডিসেম্বর প্রথম কোন নজির গড়েছিলেন বিরাট কোহলি

জানুয়ারিতে দেশের মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। এই সিরিজের জন্য ভারতীয় ক্রিকেট দল ঘোষণা করা হয়েছে। ২০০৯ সালের ২৪ ডিসেম্বর এই শ্রীলঙ্কার বিরুদ্ধেই প্রথম নিজেকে প্রথম প্রমাণ করেছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি।

প্রথম শতরান

প্রথম শতরান

২০০৯ সালের ২৪ ডিসেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচ খেলেছিল মহেন্দ্র সিং ধোনি নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। ওই ম্যাচে নিজের কেরিয়ারের প্রথম ওয়ান ডে শতরান পেয়েছিলেন ভিকে। ওই ম্যাচে ১০৭ রান করেছিলেন বিরাট।

কেরিয়ারের প্রথম শতরান

কেরিয়ারের প্রথম শতরান

কলকাতার ইডেন গার্ডেন্সে শ্রীলঙ্কার বিরুদ্ধে করা শতরানই টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম শতরান। ২০১২ সালে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ওভালে প্রথম টেস্ট শতরান পেয়েছিলেন বিরাট। সেই ম্যাচে ১১৬ রান করেছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

ইডেন ম্যাচ

ইডেন ম্যাচ

২০০৯ সালে কলকাতার ইডেন গার্ডেন্সের ম্যাচে আগে ব্যাট করে ৩১৫ রান তোলে শ্রীলঙ্কা। ১১৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন লঙ্কান ওপেনার উপুল থারাঙ্গা। জবাবে ব্যাট করতে নামা ভারতীয় দল ২৩ রানের মধ্যে ওপেনার বীরেন্দ্র শেহবাগ ও সচিন তেন্ডুলকরের উইকেট হারায়। এরপর বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের মধ্যে ২২৪ রানের পার্টনারশিপ হয়। ১৫০ রান করে অপরাজিত থাকেন গাউতি। সাত উইকেটে ম্যাচ জেতে ভারত।

বিরাটের শতরান

বিরাটের শতরান

টেস্ট ও ওয়ান ডে মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে এই মুহূর্তে ৭০টি শতরানের মালিক বিরাট কোহলি। ওয়ান ডে-তে ৪৩টি শতরান রয়েছে তাঁর। টেস্টে ২৭টি শতরানের মালিক টিম ইন্ডিয়ার অধিনায়ক।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, December 24, 2019, 13:06 [IST]
Other articles published on Dec 24, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+