বর্ষা উপভোগের ছবি পোস্ট করে বন্ধু ওয়ার্নারের কাছে কেন ট্রোলড হলেন বিরাট

দেশ জুড়ে করোনায় থর হরিকম্প পরিস্থিতিতে গৃহবন্দি বিরাট। কোভিড ১৯ ভাইরাসের কারণে ক্রিকেট এখন স্থগিত। মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে ক্রিকেট বন্ধ রয়েছে। বিশ্বকাপ নিয়ে আইসিসির সিদ্ধান্তের পরই আইপিএল নিয়ে সিদ্ধান্ত হতে পারে। তারপরই ভারতীয় ক্রিকেটাররা মাঠে ফিরতে পারেন। ক্রিকেট থেকে দীর্ঘ বিরতিতে আজ মুম্বইয়ের বৃষ্টি উপভোগ করলেন বিরাট কোহলি।

সোশ্যাল মিডিয়ায় সেকথা জানিয়ে বিরাট বৃষ্টিভেজা পরিবেশের আবহওয়া দারুণ উপভোগ করছেন বলে জানিয়েছেন। সঙ্গে ভারত অধিনায়ক লিখেছেন, 'বাইরে দারুণ বৃষ্টি হচ্ছে।এই প্রথমবার মুম্বইয়ের বৃষ্টি এভাবে উপভোগ করছি। এমন পরিবেশে বই পড়ার চেয়ে ভালো আর কিছু হতে পারে না।'

বিরাটের এই পোস্টের পরই কোহলিকে লেগপুল করতে ছাড়লেন না ওয়ার্নার। বিরাটের পোস্ট করা ছবিতে পাকা দাড়ি ধরা পড়েছে। সেই পাকা দাড়ি নিয়ে কোহলিকে খোঁচা দিলেন ওয়ার্নার। করোনার কারণে ক্রিকেট থেকে আকস্মিক ছুটিতে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে দাপিয়ে বেরাচ্ছেন অজি ক্রিকেটার। এবার বন্ধু কোহলির লেগ পুল করে তিনি লেখেন, 'দাড়িতে কিন্তু পাক ধরেছে বন্ধু! খেয়াল রেখো'

প্রসঙ্গত এর আগে বিরাটকে দাড়ি কাটা নিয়ে এক পোস্টে প্রাক্তন ইংলিশ ক্রিকেটার কেভিন পিটারসন কোহলির পাকা দাড়ি নিয়ে খোঁচা দিয়েছিলেন।

টিম সৌরভ বনাম টিম মনোহরের বিবাদ, আইপিএল বনাম টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে তুঙ্গে তরজা

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, June 18, 2020, 15:27 [IST]
Other articles published on Jun 18, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+