
অনুষ্কার জন্মদিনে কেক বানিয়েছেন বিরাট
মায়াঙ্ক আগারওয়ালের অনলাইন সাক্ষাৎকারে বিরাট জানিয়েছেন 'আমি আগে কখনও কেক বানাইনি। করোনা লকডাইনের মাঝে প্রথমবারের জন্য কেকে বানানোর চেষ্টা করি। অনুষ্কার জন্মদিন উপলক্ষ্যে কেক বানিয়েছিলাম।'

বিরাটের কেক খেয়ে অনুষ্কার প্রতিক্রিয়া
ভারত অধিনায়ক জানিয়েছেন, 'প্রথম চেষ্টায় ব্যাপারটা খারাপ হয়নি। কোনও দিনও কেক বানানোর কোনও অভিজ্ঞতা ছিল না। অনুষ্কা কেক খেয়ে দারুণ হয়েছে বলেছে। আমার কাছে স্ত্রীয়ের জন্য কেক বানানোর এই অনুভূতিটা দারুণ। '

ভারতীয় দলে কে ভালো প্রোটিং শেক বানায়?
বিরাটের থেকে কেক বানানোর এই গল্প শোনার পর মায়াঙ্ক কোহলির জন্যে অন্য প্রশ্ন ছুঁড়ে দেন। তাঁর ভারতীয় দলে কে ভালো প্রোটিন শেক বানাতে পারে, প্রশ্ন করেছিলেন মায়াঙ্ক।

উত্তরে যা বললেন বিরাট
সতীর্থ মায়াঙ্কের এই প্রশ্নের উত্তরে বিরাট তরুণ পেসার নভদীপ সাইনির নাম নিয়েছেন। সঙ্গে বিরাট জুড়েছেন 'মায়াঙ্ক তুমি নিজেও দারুণ প্রোটিন শেক বানাতে পারো। তোমার মুখে এই প্রশ্ন নামায় না। আমার দলে তুমি ও নভদীপ সাইনি সবচেয়ে ভালো প্রোটিন শেক বানাতে পারো। তোমাদের পরই তিন নম্বরে আমি নিজেকে রাখতে চাই'


Click it and Unblock the Notifications



















