
ক্ল্যাপ-পুশ আপ
সম্প্রতি হার্দিকের ক্ল্যাপ পুস আপ চ্যালেঞ্জ নিয়েছেন বিরাট। পুশ আপ করে সামনের দিকে এগিয়ে আসার মুহূর্তে দুই হাত শূন্যে থাকা অবস্থায় তালি দিতে হবে। ফিট না থাকলে, পুশ আপ করতে করতে এভাবে হাততালি দেওয়া অসম্ভব। বিরাট যেহেতু দারুণ ফিট, তাই হার্দিকের চ্যালেঞ্জ নিয়ে ক্ল্যাপ পুশ আপ করতে তাঁর কোনও অসুবিধে হয়নি।

ক্ল্যাপ পুশ আপের পর শরীর নিয়ে এই কেরামতি দেখালেন বিরাট
ক্ল্যাপ পুশ আপের পর এবার শরীর নিয়ে আরও কেরামতি দেখিয়েছেন বিরাট। এবার তাঁর পছন্দের ওয়েট লিফ্টিং করেন বিরাট। একসময় ওয়েট লিফ্টিংয়ে সঠিক পদ্ধতি জানা না থাকার কারণে বেশি ওজন তুলতে পারতেন না। সাধনা ও অধ্যবসায়ের মাধ্যমে বছর তিনেকের পরিশ্রমে ওয়েট লিফ্টিংয়ের ক্ষেত্রে বিরাট এখন ট্রেনারদেরও হার মানাতে পারেন। পাঞ্জাবী গানের ছন্দে ওয়েট লিফ্টিংয়ের ভিডিও পোস্ট করে ফ্যানদের শরীরচর্চা নিয়ে অনুপ্রেরণা দিলেন ভিকে।

পোস্টে বিরাট কী লিখেছেন
পোস্টে বিরাট লেখেন, 'যদি কেউ একই এক্সারসাইজ আমায় প্রতিদিন করতে বলে, তবে আমি এই এক্সারসাইজটি বেছে নেব। এটাই করতে আমার দারুণ লাগে।' বলার অপেক্ষা রাখে না এভাবেই কঠিন ওয়েট লিফ্টিংকে কীভাবে নিজের বাঘে এনেছেন বুঝিয়ে দিলেন ভারত অধিনায়ক।

করোনা পরিস্থিতিতে কীভাবে সময় কাটাচ্ছেন বিরাট
করোনা পরিস্থিতিতে বিরাট শুধু ফিটনেস নিয়েই ব্যস্ত নয়, বাড়িতে পরিবারকেও সময় দিচ্ছেন বিরাট। ক্রিকেটের কারণে অনুষ্কাকে সময় দিতে পারতেন না, এখন করোনার কারণে আকস্মিৎ ছুটিতে পরিবারকে সময় দিয়েছেন ভিকে।


Click it and Unblock the Notifications



















