
বাংলাদেশে ম্যাচ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষ্যে আগামী ১৮ এবং ২১ মার্চ বাংলাদেশে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যে দুটি প্রদর্শনী টি-টোয়েন্টি ম্য়াচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পৌরহিত্যে ম্যাচ দুটি হবে ঢাকার শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।

অংশ নেবে ভারত
বাংলাদেশে অনুষ্ঠিত হতে চলা এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যে প্রদর্শনী ম্যাচে ভারতীয় ক্রিকেটাররা অংশ নেবেন বলে আগেই জানিয়েছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতের তরফ থেকে যে যে ক্রিকেটার প্রতিযোগিতায় অংশ নেবেন, তাঁদের নাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে পাঠিয়ে দেয় বিসিসিআই।

দল ঘোষণা
বিসিসিআই-র পাঠানোর পর এশিয়া ও বিশ্ব একাদশের হয়ে প্রতিনিধিত্ব করতে চলা ক্রিকেটারদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সে অনুযায়ী এশিয়া একাদশের হয়ে খেলবেন ভারত অধিনায়ক বিরাট কোহলি, বাঁ-হাতি ওপেনার শিখর ধাওয়ান, কেএল রাহুল, উইকেটরক্ষক ঋষভ পন্থ, পেসার মহম্মদ শামি ও স্পিনার কুলদীপ যাদব। বিরাট একটি ম্যাচ খেলবেন বলে এখনও পর্যন্ত ঠিক হয়েছে বলে বিসিবি সূত্রে খবর। বিশ্ব একাদশ দলের নেতৃত্ব দেবেন দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসিস।

দুই দল এক নজরে
এশিয়া একাদশ : বিরাট কোহলি, শিখর ধাওয়ান, কেএল রাহুল, মহম্মদ শামি, কুলদীপ যাদব, ঋষভ পন্থ, থিসারা পেরেরা (শ্রীলঙ্কা), লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা), রশিদ খান (আফগানিস্তান), মুজিব উর রহমান (আফগানিস্তান), মুস্তিফিজুর রহমান (বাংলাদেশ), তামিম ইকবাল (বাংলাদেশ), মুশফিকুর রহিম (বাংলাদেশ), তামিম ইকবাল (বাংলাদেশ), সন্দীপ লামিছানে (নেপাল)।
বিশ্ব একাদশ : ফাফ ডু প্লেসিস (দক্ষিণ আফ্রিকা), লুঙ্গি এনগিদি (দক্ষিণ আফ্রিকা), অ্যালেক্স হেলস (ইংল্যান্ড), জনি বেয়ারস্টো (ইংল্যান্ড), আদিল রশিদ (ইংল্যান্ড), ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), কাইরন পোলার্ড (ওয়েস্ট ইন্ডিজ), নিকোলাস পুরান (ওয়েস্ট ইন্ডিজ), শেলডন কোটরেল (ওয়েস্ট ইন্ডিজ), ব্রেন্ডন টেলর (জিম্বাবোয়ে), আন্ড্রু টাই (অস্ট্রেলিয়া), মিচেল ম্যাকলেনাঘান (নিউজিল্যান্ড)।

নেই পাকিস্তান
এখনও পর্যন্ত যা খবর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষ্যে ঢাকার শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলা দুটি প্রদর্শনী ম্যাচে পাকিস্তানের কোনও ক্রিকেটার অংশ নিচ্ছেন না। বিসিসিআই-র যুগ্ম সচিব জয়েশ জর্জ আগেই জানিয়েছিলেন যে পাকিস্তানকে নাকি ওই টুর্নামেন্টে আমন্ত্রণ জানানো হয়নি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে সেই দাবি উড়িয়ে দেওয়া হয়েছে। তাদের পাল্টা দাবি, পাকিস্তান সুপার লিগ চলার দরুণ সে দেশের ক্রিকেটাররা ওই দুই প্রদর্শনী ম্যাচে অংশ নিতে পারবে না।


Click it and Unblock the Notifications



















