প্রাক্তন প্রেমিকার জন্যে নিরাপত্তাহীনতায় ক্রিকেটারকে শাসিয়ে ছিলেন কোহলি!

অনুষ্কার সঙ্গে এখন চুটিয়ে সংসার করছেন বিরাট কোহলি। ২০১৭ সালে তাঁদের প্রেমের সম্পর্ক পরিণতি পেয়েছিল। সেই পরিণতির পর দুবছর সুখে-দুঃখে একে অন্যের পাশে রয়েছেন বিরুষ্কা। এবার হঠাৎ সামনে এসেছে এক নতুন তথ্য। প্রাক্তন প্রেমিকাকে নিয়ে নাকি এক ক্রিকেটারকে স্লেজিং করেছিলেন ভিকে।

নিরাপত্তাহীনতায় ভুগেছিলেন বিরাট

নিরাপত্তাহীনতায় ভুগেছিলেন বিরাট

কেরিয়ারের শুরুর দিকে ফ্ল্যামবয়েন্ট ছিলেন বিরাট। মহিলাদের মধ্যে বিরাটের দারুণ জনপ্রিয়তা। বিয়ের পরেও সেই জনপ্রিয়তায় একটুও ভাঁটা পড়েনি। এমন বিরাটই নাকি কেরিয়ারের শুরুতে প্রাক্তন প্রেমিকাকে নিয়ে নিরাপত্তাহীনতা ভুগেছিলেন।

ব্রিটিশ ক্রিকেটারকে শাসিয়েছিলেন বিরাট

ব্রিটিশ ক্রিকেটারকে শাসিয়েছিলেন বিরাট

এজেস অন্ড স্লেজেস ক্রিকেট পডকাস্টে প্রাক্তন ইংলিশ ক্রিকেটার নিক কম্পটন এমন দাবি করেছেন। তাঁর দাবি প্রাক্তন বান্ধবীর জন্যে নাকি তাঁকে শাসিয়ে ছিলেন কোহলি।

প্রাক্তন প্রেমিকার প্রতি বিরাটের টান

প্রাক্তন প্রেমিকার প্রতি বিরাটের টান

কম্পটনের দাবি, ২০১২ সালে ভারত সফরে ব্যাট করতে নামলে বিরাট কোহলি তাঁকে স্লেজিং করতেন। আর সেই স্লেজিংয়ে বিরাট বার বার প্রাক্তন প্রেমিকার প্রসঙ্গ টেনে আনতেন। প্রাক্তন প্রেমিকার সঙ্গে নিককে কথা বলতে দেখার জন্যেই নাকি টিম ইন্ডিয়ার বর্তমান অধিনায়ক তাঁকে স্লেজ করতেন বলে কম্পটন জানিয়েছেন।

কম্পন যা বলেছেন

কম্পন যা বলেছেন

কম্পটন আরও বলেন, মেয়েটি নিজেকে বিরাটের প্রাক্তনি বলে জানিয়েছিলেন। প্রাক্তন ইংলিশ ক্রিকেটার আরও বলেন, 'বিরাটের এই নিরাপত্তাহীনতাকে ইংল্যান্ড দলও কাজে লাগিয়েছিল। কোহলি ব্যাট করতে এলে তাঁকে বান্ধবীর কথা মনে করিয়ে দিয়ে স্লেজিং করা হতো।'

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, June 14, 2020, 20:23 [IST]
Other articles published on Jun 14, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+