পরাজয়কে ঘৃণা করেন বিরাট কোহলি, তবু তিনি ঘুরে দাঁড়াতে জানেন

ধারেভারে অনেকটাই এগিয়ে থাকা টিম ইন্ডিয়াকে এবার বিশ্বকাপ জয়ের দাবিদার ধরেছিল ক্রিকেট মহলের একটা অংশ। কিন্তু বাস্তবে হয় তার উল্টোটা। ইংল্যান্ড বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ভারত। দলের এই ব্যর্থতা তাঁর মনে নেতিবাচক প্রভাব ফেলেছিল বলে স্বীকার করেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি।

 ব্যর্থতায় ভেঙে পড়েন

ব্যর্থতায় ভেঙে পড়েন

আর পাঁচটা মানুষের মতো তাঁকেও আঘাত করে ব্যর্থতা। বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারের পর তিনি ভেঙে পড়েছিলেন বলে স্বীকার করেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। বলেছেন, সেই ম্যাচে দল তাঁর কাছ থেকে ভালো পারফরম্যান্স আশা করেছিল। তা দিতে না পারায় তিনি হতাশ হন বলে জানিয়েছেন বিরাট।

পরাজয়কে ঘৃণা করেন

পরাজয়কে ঘৃণা করেন

টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির কথায়, তিনি পরাজয়কে ঘৃণা করেন। হেরে মাঠে থেকে বেরিয়ে এসে 'তাঁর এটা করা উচিত' ছিল বলতেও তিনি রাজি নন বলে জানিয়েছেন বিরাট। বলেছেন, তাঁর কাছে ক্রিকেট মাঠে নামা গর্বের। বিশ্বের অন্যান্য লেজেন্ডদের মতো তিনিও নিজের এমন এক যুগ তৈরি করতে চান, যা দেখে দেশের পরবর্তী প্রজন্ম ক্রিকেট খেলতে উদ্বুদ্ধ হন বলে জানিয়েছেন বিরাট কোহলি।

ভারতীয় ক্রিকেটে দারুণ সময়

ভারতীয় ক্রিকেটে দারুণ সময়

টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির কথায়, দলের প্রতিটি ক্রিকেটার স্বপ্নের ফর্মে রয়েছেন। এই ভারতীয় দল বিশ্বের যে কোনও শক্তিকে হারাতে পারে বলে দাবি করেছেন বিরাট কোহলি। তাঁর কথায়, এক সময় ওয়েস্ট ইন্ডিজ টানা ১৫ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করেছে। সেরকমই তিনি ও তাঁর সতীর্থরা সেই জায়গায় পৌঁছতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন ভারত অধিনায়ক।

টেস্ট খেলার জন্য মুখিয়ে থাকেন

টেস্ট খেলার জন্য মুখিয়ে থাকেন

ভারত অধিনায়ক বিরাট কোহলির কথায়, তিনি ও তাঁর দল সর্বদা টেস্ট খেলার জন্য মুখিয়ে থাকেন। কারণ এই ফর্ম্যাটে ক্রিকেটারদের দক্ষতা ও মানসিকতার পরীক্ষা হয় বলে মনে করেন বিরাট। আর তাতে সফল হলে ক্রিকেটের অন্যান্য ফর্ম্যাটে সফলতা পাওয়া সহজ হয় বলে মনে করেন বিরাট কোহলি।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, November 28, 2019, 20:13 [IST]
Other articles published on Nov 28, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+