৫ মাস পর নেটে ব্যাট করতে নেমে ভয় পেয়েছেন বিরাট! কিন্তু কেন?

পাঁচ মাস পর নেটে ব্যাট করতে নেমে অস্বত্বিতে পড়েছেন খোদ টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। শুরুর দিকে বল ফেস করতে তিনি ভয় পাচ্ছিলেন বলে নিজে স্বীকারও করেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স অধিনায়ক। দীর্ঘদিন ব্যাট এবং বলের সংযোগ না ঘটার প্রভাব যে তাঁর আই সাইটে প্রভাব ফেলেছে, তা মেনে নিয়েছেন বিরাট।

বিরাটের সরল স্বীকারোক্তি

বিরাটের সরল স্বীকারোক্তি

করোনা ভাইরাসের জেরে পাঁচ মাস ব্যাট ধরতে না পারেননি। এতদিন পর আরসিবি-এর নেটে ব্যাট করতে নেমে তিনি যে আতঙ্কে ছিলেন, তা সরল ভাবেই স্বীকার করেছেন অধিনায়ক বিরাট কোহলি। তবে যতটা ভেবেছিলেন, ততটাও খারাপ অবস্থা নয় বলেও জানিয়েছেন আরসিবি নেতা।

ঘরে শরীরচর্চার প্রভাব

ঘরে শরীরচর্চার প্রভাব

করোনা ভাইরাসের জেরে লকডাউনে অবস্থায় তিনি ঘরে নিয়মিত শরীরচর্চা চালিয়ে গিয়েছেন বলে জানিয়েছেন বিরাট কোহলি। তাই হয়তো পরিস্থিতি এবং পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে তাঁর বিশেষ অসুবিধা হয়নি বলে মনে করেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক। এতদিন পর ব্যাট হাতে নেমে নিজের মনের কাছে নিজেকে ফিট প্রমাণ করা সবচেয়ে বড় কাজ বলে মনে করেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

স্পিনাররা দুর্দান্ত ছন্দে

স্পিনাররা দুর্দান্ত ছন্দে

আরসিবি-র প্রথম দুই দিনের অনুশীলনে দলের স্পিনাররা তাঁকে সন্তুষ্ট করেছে জানিয়েছেন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি। তবে সময় অতিবাহিত হলে দলের প্রত্যেক সদস্য পুরনো ছন্দ ফিরে পাবে বলেও বিশ্বাস করেন বিরাট।

ভালো কিছু করতে বদ্ধপরিকর আরসিবি

ভালো কিছু করতে বদ্ধপরিকর আরসিবি

গত দুই আইপিএলে লাগাতার লিগ তালিকার সর্বশেষ স্থানে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবার চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলবে বলে জানিয়েছেন অধিনায়ক বিরাট কোহলি। তাঁর কথায়, এবারের আরসিবি-এর ভারসাম্য অন্যান্য বারের থেকে বেশি।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, August 29, 2020, 21:19 [IST]
Other articles published on Aug 29, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+