টি-টোয়েন্টি বিশ্বকাপে কত নম্বরে ব্যাট করবেন, ইঙ্গিত বিরাট কোহলির

ইন্দোরের হোলকার স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কাকে সাত উইকেটে হারিয়েছে ভারত। দলের ক্রিকেটারদের পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। জানিয়েছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সঠিক জায়গায় রয়েছে ভারতীয় ক্রিকেট দল। একই সঙ্গে ওই বিশ্বকাপে তাঁকে কত নম্বরে ব্যাট করার জন্য নামতে দেখা যেতে পারে, তারও ইঙ্গিত দিয়েছেন ভিকে।

তিন বা চারে

তিন বা চারে

ওয়ান ডে এবং টি-টোয়েন্টিতে সাধারণত টিম ইন্ডিয়ার হয়ে তিন নম্বরে ব্যাট করতে নামেন বিরাট কোহলি। কিন্তু ইন্দোরে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে তাঁকে চার নম্বরে ব্যাট করতে নামতে দেখা যায়। বিরাটের পছন্দের তিন নম্বর স্থানে ব্যাট করতে নামেন শ্রেয়স আইয়ার। এ ব্যাপারে এক প্রশ্নের উত্তরে বিরাট কোহলি বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে তাকিয়ে এ ধরনের পরীক্ষা-নীরিক্ষা চলতে থাকবে। ওই টুর্নামেন্টে দলের প্রয়োজনে তিনি কখনও তিন, আবার কখনও চার নম্বরে নামবেন বলে জানিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

নভদীপের প্রশংসা

নভদীপের প্রশংসা

ভারতীয় ক্রিকেট দলের বোলিং বিভাগ যে এই মুহূর্তে সেরা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, আরও একবার সেই দাবিই করেছেন অধিনায়ক বিরাট কোহলি। ইন্দোরে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টিতে তরুণ পাস্ট বোলার নভদীপ সাইনি-র পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন ভিকে। শ্রীলঙ্কার বিরুদ্ধে মাত্র ১৮ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন নভদীপ। অভিজ্ঞ জসপ্রীত বুমরা, ভূবনেশ্বর কুমার ও শার্দুল ঠাকুরদের পাশে দাঁড়িয়ে তরুণ নভদীপ টিম ইন্ডিয়ার বোলিং আক্রমণকে আরও শক্তিশালী করেছেন বলে দাবি বিরাট কোহলির।

জসপ্রীত সম্পর্কে বিরাট

জসপ্রীত সম্পর্কে বিরাট

চোট সারিয়ে দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা পেসার জসপ্রীত বুমরা শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪ ওভারে ৩২ রান দিলেও ১ উইকেট নিয়েছেন। পারফরম্যান্স যাই হোক দলে বুমরার অন্তর্ভূক্তিতে তিনি আশ্বস্ত হয়েছেন বলে জানিয়েছেন বিরাট কোহলি। বুমরা ধীরে ধীরে ছন্দে ফিরবেন বলেও আশা করেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপে জসপ্রীত বুমরাই যে ভারতের ট্রাম কার্ড হতে চলেছেন, তা বুঝিয়ে দিয়েছেন বিরাট কোহলি।

সঠিক জায়গায় টিম ইন্ডিয়া

সঠিক জায়গায় টিম ইন্ডিয়া

বোলারদের পাশাপাশি শ্রীলঙ্কার বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানরাও। সব মিলিয়ে অল-রাউন্ড ভারসাম্যের নিরিখে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারত সঠিক জায়গায় রয়েছে বলেই দাবি অধিনায়ক বিরাট কোহলির।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, January 8, 2020, 10:39 [IST]
Other articles published on Jan 8, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+