মহামারী করোনা ভাইরাস, জীবন থেকে শিক্ষা পেলেন বিরাট কোহলি!

মহামারী করোনা ভাইরাসের জেরে কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে বিশ্ব। স্থগিত হয়ে গিয়েছে জনজীবন। বন্ধ হয়ে গিয়েছে ক্রিকেট। এমনই দুর্যোগঘন পরিস্থিতিতে জীবন থেকে কোন শিক্ষা পেলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি, তা তিনি জানালেন অকপটে। এ ব্যাপারে মুখ খুললেন বিরাট কোহলির স্ত্রী তথা বলিউড দিভা অনুষ্কা শর্মাও।

করোনা ভাইরাস

করোনা ভাইরাস

বিশ্বব্যাপী ২৫ লক্ষেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ লক্ষ ৭১ হাজারেরও বেশি মানুষের। ভারতে মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা সাড়ে ১৮ হাজার পেরিয়ে গিয়েছে। মৃতের সংখ্যা ৬০০ পেরিয়ে গিয়েছে।

দেশজুড়ে লকডাউন

দেশজুড়ে লকডাউন

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশজুড়ে ৩ মে পর্যন্ত লকডাউনের ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। কেন্দ্র ও রাজ্যের নির্দেশ মেনে ঘরবন্দি রয়েছেন সাধারণ মানুষ থেকে ক্রীড়া ব্যক্তিত্বরা। টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি থেকে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সরকারের পাশে দাঁড়িয়েছেন প্রত্যেকে।

করোনা ভাইরাস থেকে শিক্ষা

করোনা ভাইরাস থেকে শিক্ষা

টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি মনে করেন, মহামারী করোনা ভাইরাস মানব সভ্যতাকে বড়সড় শিক্ষা দিয়ে গেল। এই দুঃসময়ে মানুষ অনেক বেশি দয়াশীল হতে শিখেছে বলে মনে করেন ভিকে। করোনা ভাইরাসের বিরুদ্ধে সামনে থেকে লড়াই করা ডাক্তার, নার্স এবং পুলিশ কর্মীদের প্রতি সম্মান প্রদর্শনের অভ্যাস মানুষের মধ্যে তৈরি হয়েছে বলে মনে টিম ইন্ডিয়ার অধিনায়ক।

খুশি থাকার বার্তা

খুশি থাকার বার্তা

এই দুঃসময় থেকে বিরাট কোহলির উপলব্ধি, জীবন অনিশ্চিত। তাই প্রতি মুহূর্তে প্রতি মানুষ খুশি এবং আনন্দে থাকার বার্তা দিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। বিশ্ব করোনা মুক্ত হওয়ার পর মানুষের জীবন অন্যরকম হবে বলে মনে করেন বিরাট কোহলি। কমবেশি একই কথা বলেছেন টিম ইন্ডিয়ার অধিনায়কের স্ত্রী তথা বলিউড দিভা অনুষ্কা শর্মাও।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, April 21, 2020, 21:33 [IST]
Other articles published on Apr 21, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+