নিউজিল্যান্ডকে সমীহ, তবু টিম ইন্ডিয়াকেই সেরা বললেন বিরাট কোহলি

ভারতীয় ক্রিকেট দল এই মুহূর্তে ঠিক কতটা শক্তিশালী, তা জানালেন অধিনায়ক বিরাট কোহলি। একই সঙ্গে নিজেদের মাঠে টেস্টে নিউজিল্যান্ড যে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, তা স্বীকারও করলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। তবে ভারত কেন উইলিয়ামসনদের চ্য়ালেঞ্জ সামলাতে প্রস্তুত বলেও জানিয়েছেন বিরাট কোহলি।

ভারত বনাম নিউজিল্যান্ড

ভারত বনাম নিউজিল্যান্ড

২১ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ায় শুরু হচ্ছে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেদিনই ওয়েলিংটনের বেসিন রিজার্ভে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামছেন বিরাট কোহলি। ২৯ ফেব্রুয়ারি ক্রাইস্টচার্চে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে দ্বিতীয় টেস্ট শুরু হবে।

এগিয়ে কে

নিউজিল্যান্ড সফরের আগে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলে ভারত। দুটি সিরিজেই প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করে টিম ইন্ডিয়া। তার আগে ওয়েস্ট ইন্ডিজকে তাদেরই মাটিতে টেস্টে হোয়াইটওয়াশ করে টিম বিরাট কোহলি। এই ভারতীয় টেস্ট দলকে বিশ্বের অন্যতম সেরা বলে ধরা হচ্ছে। অন্যদিকে, দেশের মাটিতে ভারতের বিরুদ্ধে টেস্ট খেলতে নামার আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদেরই মাটিতে টেস্টে হোয়াইটওয়াশ হতে হয় নিউজিল্যান্ডকে। তার আগে ঘরোয়া পরিবেশে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ জেতেন কেন উইলিয়ামসন। সাম্প্রতিক পারফরম্য়ান্সের নিরিখে নিউজিল্যান্ডের থেকে ভারতকেই এগিয়ে রাখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনও ৭টি ম্যাচ খেলেছে ভারত। সবকটিই তারা জিতেছে। তার মধ্যে তিনটি সিরিজ হোয়াইটওয়াশ ঝুলিতে রয়েছে বিরাট কোহলিদের। সবমিলিয়ে ৩৬০ পয়েন্ট নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ তালিকার প্রথম স্থানে অবস্থান করছে ভারত। অন্যদিকে পাঁচটি ম্যাচের মাত্র ১টিতে জেতা নিউজিল্যান্ড ৬০ পয়েন্ট নিয়ে তালিকার ষষ্ঠ স্থানে অবস্থান করছে।

নিউজিল্যান্ডকে সমীহ

ধারে, ভারে ও শক্তিতে এগিয়ে থেকেও নিউজিল্যান্ড নিজেদের মাঠে টেস্টে ভারতকে বেগ দিতে পারে বলে দাবি করেছেন অধিনায়ক বিরাট কোহলি। নিউজিল্যান্ডের বোলিং আক্রমণ ও ফিল্ডিংকে সমীহ করেছেন ভিকে। বলেছেন, নিউজিল্যান্ডকে তাদেরই মাটিতে টেস্টে পরাস্ত করতে হলে ভারতীয় ক্রিকেটারদের অনেক বেশি নিয়মানুবর্তী হতে হবে।

সেরা ভারত

সেরা ভারত

অধিনায়ক বিরাট কোহলির দাবি, এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দল বিশ্বের যে কোনও শক্তিকে হারানোর ক্ষমতা রাখে। গত কয়েক বছরের নিরলস পরিশ্রমের জেরে ভারতীয় ক্রিকেটারদের ফিটনেস লেভেল যে পর্যায়ে পৌঁছেছে, তাতে তাঁরাই যে সেরা তা পরোক্ষে বুঝিয়ে দিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। ভারতীয় ক্রিকেট দল আগের থেকে অনেক বেশি সম্পূর্ণ বলেও দাবি বিরাট কোহলির।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, February 19, 2020, 16:28 [IST]
Other articles published on Feb 19, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+