
অশ্বিনের কেরামতি
ভাইজাক টেস্টের প্রথম ইনিংসে সাত উইকেট নেন ভারতীয় স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। দুই উইকেট নেন টিম ইন্ডিয়ার অপর স্পিনার রবীন্দ্র জাদেজা। স্পিন সহায়ক উইকেটেও ম্যাচের প্রথম ইনিংসে এক উইকেট নেন পেসার ইশান্ত শর্মা।

শামির ৫
দ্বিতীয় ইনিংসে টিম ইন্ডিয়ার পেসার মহম্মদ শামি যে কতখানি ভয়ঙ্কর, তা তিনি ভাইজাক টেস্টে আরও একবার প্রমাণ করলেন। ভাঙাচোরা পিচে শামির লেথাল স্পেলেই দ্বিতীয় ইনিংসে কুপোকাত হয়েছে দক্ষিণ আফ্রিকা। পুরনো বলে তো আরও ভয়ঙ্কর দেখিয়েছে বাংলার পেসারকে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়েছেন শামি।

মানসিকতায় পরিবর্তন
ভারতের মাটিতে টেস্ট ম্যাচ জেতাবেন স্পিনাররা, সেই অভ্যাসে পরিবর্তন এসেছে বলেই মনে করেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। গত দুই বছরে পরিস্থিতির পরিবর্তন হয়েছে। কারণ ভারতীয় ফাস্ট বোলারদের মানসিকতার পরিবর্তন হয়েছে বলে মনে করেন বিরাট। ভাইজাকের পিচ স্পিন সহায়ক মেনে নিয়েও ভারত অধিনায়ক বিরাট কোহলির বক্তব্য, ম্যাচ জেতার জন্য দল যদি স্পিনারদের দিকে তাকিয়ে থাকত, তাহলে পেসাররা কী করতেন। তাই স্লো উইকেটে দলের ফাস্ট বোলারদের (বিশেষ করে মহম্মদ শামি) পারফরম্যান্সে তিনি খুশি বলেই জানিয়েছেন ভিকে।

ঘরের মাঠেও মুখিয়ে থাকেন শামিরা
আগে চূড়ান্ত গরম, আপেক্ষিক আর্দ্রতা ও মন্থর উইকেটে ঘরের মাঠেই অসফল হতেন ভারতীয় ফাস্ট বোলাররা। কিন্তু এখন মহম্মদ শামি, ইশান্ত শর্মা, জসপ্রীত বুমরা, উমেশ যাদব ঘরের মাঠেও সাফল্য পেতে মুখিয়ে থাকেন বলে জানিয়েছেন বিরাট কোহলি। দলের পেসাররা প্রতি ম্যাচেই একশো শতাংশ দেন বলে দাবি ভারত অধিনায়কের।


Click it and Unblock the Notifications



















