
রাহুলের পরিবর্তে
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাদেরই মাটিতে ভারতের হয়ে টেস্টে ওপেন করতে নেমে ব্যর্থ হন কেএল রাহুল। তাই ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টিম ইন্ডিয়ার টেস্ট দল থেকে কর্নাটকী ব্যাটসম্যানকে বাদ দেওয়া হয়। তাঁর পরিবর্তে দলে তরুণ শুভমান গিলকে নেওয়া হলেও, প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্টে অভিজ্ঞ রোহিত শর্মাকেই ওপেন করার সুযোগ দেওয়া হচ্ছে।

প্রস্ততি ম্যাচে ব্যর্থ রোহিত
বুধবার যে মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামছে টিম ইন্ডিয়া, সেই ভাইজাকেই প্রোটিয়াদের বিরুদ্ধে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলেন বিরাট কোহলি ব্রিগেড। তবে সেই ম্যাচে ভারতের হয়ে ওপেন করতে নেমে শূণ্য রানেই ফিরে যান হিটম্যান। এরপরেই রোহিত শর্মাকে দিয়ে টেস্টে ওপেন করানোর যুক্তিগ্রাহ্যতা নিয়ে প্রশ্ন ওঠে কিছু মহলে।
|
পাশে বিরাট
প্রস্তুতি ম্যাচে ব্যর্থতা সত্ত্বেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে রোহিত শর্মাকেই ভারতের হয়ে ওপেন করতে দেখা যাবে। টেস্ট ওপেনার হিসেবে ছন্দ ধরতে ভারতীয় টিম ম্য়ানেজমেন্ট হিটম্যানকে সময় দিতে চায় বলেও জানিয়েছেন বিরাট কোহলি।


Click it and Unblock the Notifications




















