
ধোনির কীর্তি
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টিতে ১১১২ রান করে স্বদেশীদের তালিকার শীর্ষ স্থান দখল করে রেখেছিলেন মহেন্দ্র সিং ধোনি। ভারতের হয়ে ৭২টি টোয়েন্টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন তিনি। হ্যামিলটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতে ধোনির সেই রান টপকে গেলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি।

বিরাটের নজির
হ্যামিলটনে ম্যাচ শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টিতে বিরাট কোহলির রান ছিল ১০৮৮। কিন্তু এই ম্যাচে এমএস ধোনির সঙ্গে ২৫ রানের ব্যবধান ঘোঁচাতে বিশেষ বেগ পেতে হয়নি বিরাটকে। টিম ইন্ডিয়ার অধিনায়ক হিসেবে মাত্র ৩৭টি ম্যাচ খেলে এই নজির গড়েছেন ভিকে।

বিশ্ব তালিকায় প্রথম
দেশের অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টিতে সর্বাধিক রান করা ক্রিকেটারদের তালিকার শীর্ষে রয়েছেন দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসিস। প্রোটিয়া শিবিরের অধিনায়ক হিসেবে ৪০টি ম্যাচে ১২৩৭ রান করেছেন তিনি।

তালিকায় দ্বিতীয়
এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। কিউয়ি অধিনায়ক হিসেবে ৪২টি ম্যাচে ১১৪৮ রান রয়েছে তাঁর।

সামনে উইলিয়ামসন
হ্যামিলটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতে ২৭ বলে ৩৮ রান করেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। ভারত অধিনায়ক হিসেবে তাঁর রান ১১২৫। আর ২৪ রান করলেই নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনকে টপকে যাবেন বিরাট কোহলি।


Click it and Unblock the Notifications



















