নতুন বছরের শুরুর দিনেই বড় চমক দিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অল-রাউন্ডার হার্দিক পান্ডিয়া। সমুদ্রের মাঝখানে বান্ধবী তথা সার্বিয়ান মডেল-অভিনেত্রী নাতাসা স্টানকোভিচের সঙ্গে আংটি বদল করেছেন তিনি। ঘটনায় হতচকিত হন ক্রিকেট প্রেমীরা। একইভাবে অবাক হয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলিও।
উল্লেখ্য গত বুধবার অর্থাৎ পয়লা জানুয়ারির সকালে প্রথমে ইনস্টাগ্রামে সার্বিয়ান মডেল-অভিনেত্রী নাতাসা স্টানকোভিচের সঙ্গে তাঁর সম্পর্কের কথা স্বীকার করেন ভারতীয় ক্রিকেট দলের অল-রাউন্ডার হার্দিক পান্ডিয়া। এরপর কিছুপরে ইনস্টাগ্রামে ভিডিও ও ছবি পোস্ট করেন ভারতীয় তারকা। তাতে বান্ধবী স্টানকোভিচের সঙ্গে হার্দিককে সমুদ্রের মাঝে এক নৌকায় আংটি বদল করতে দেখা যায়।
View this post on InstagramForever yes 🥰💍❤️ @hardikpandya93
A post shared by 🎀Nataša Stanković🎀 (@natasastankovic__) on
হার্দিক পান্ডিয়া ও তাঁর বান্ধবীর সেই ভিডিও ও ছবি মুহূর্তে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। টিম ইন্ডিয়ার অল-রাউন্ডারকে তাঁর নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানান নেটিজেনরা। সেই তালিকায় রয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি থেকে ভারতের সর্বকালের সেরা ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির স্ত্রী সাক্ষী ধোনি সহ অন্যান্য রথি-মহারথিরা।
View this post on InstagramMai tera, Tu meri jaane, saara Hindustan. 👫💍 01.01.2020 ❤️ #engaged
A post shared by Hardik Pandya (@hardikpandya93) on
নতুন বছরে সতীর্থ হার্দিক পান্ডিয়ার এত বড় সিদ্ধান্তে অবাকই হয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। একই সঙ্গে হার্দিক পান্ডিয়া ও নাতাসা স্টানকোভিচকে আগামী জীবনের জন্য শুভেচ্ছাও জানিয়েছেন ভিকে। হার্দিক পান্ডিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় ক্রিকেটার ইশান কিষাণ, অভিনেত্রী আথিয়া শেট্টিও।