
৪২তম ওডিআই সেঞ্চুরি হাঁকালেন বিরাট
রবিবার ওডিআই কেরিয়ারের সচিনের ৪৯তম সেঞ্চুরির আরও এক ধাপ কাছে পৌঁছে গেলেন। কুইন্স পার্ক ওভালে ওডিআই কেরিয়ারের ৪২তম ওডিআই শতরানটি হাঁকালেন কিং বিরাট কোহলি। তাঁর শতরানে ভর করেই ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত। সেই জয়ের পরই প্রশান্ত কোহলি বললেন, 'আমিও ক্লান্ত হই!'
|
চাহাল টিভিতে ফাঁস বিরাটের কান্তি!
চাহালের জনপ্রিয় চ্যাট শো চাহাল টিভিতে এসে রবিবার ভারতীয় ব্যাটিংয়ের প্রশংসা করেছেন বিরাট।কোহলি বলেন, 'শুরুতে আমরা দ্রুত উইকেট হারালেও মিডল অর্ডার দারুণ খেলে দলকে বড় রানের লক্ষ্যে পৌঁছে দিল'। নিজের ব্যাটিং নিয়ে ভারত অধিনায়ক আরও জোড়েন,'৬০ রান করার পর, গরমের কারণে হাঁপিয়ে উঠেছিলাম। এরপর মনের জোরে ব্যাটিং করে গিয়েছি। দলের জন্য অবদান রাখতে পেরে ভালো লাগছে।'
ভেজা রুমাল নিয়ে ব্যাটিং করেন কোহলি
প্রসঙ্গত প্রচণ্ড গরমের কারণে ৬০ রান হাঁকানোর পরই অসুস্থ বোধ করেন বিরাট। সেকারণে ঘাড়ে ভেজা রুমাল রেখে ব্যাটিং করতে শুরু করেন। কঠিন পরিস্থিতিতে মনসংযোগ ধরে রেখে ১২০ রান করে আউট হন। দুরন্ত ইনিংস খেলে বিরাট নিজেই স্বীকার করে নিলেন, পরিস্থিতি কঠিন হলে কখনও কখনও তিনিও ক্লান্ত হয়ে পড়েন!
কান্তি নিয়ে আর কী কী বললেন বিরাট
চ্যাট শোতে বিরাট আরও বলেন,'শারীরিক দুর্বলতা উপেক্ষা করে ব্যাটিং করে যাওয়ার চ্যালেঞ্জ নিয়ে শতরান করলাম।' প্রসঙ্গত ক্রিজে দীর্ঘক্ষণ ব্যাটিংয়ের পর পুরো পঞ্চাশ ওভার ফিল্ডিং করেন বিরাট। পরে তিনি চ্যাট শোতে বলেছেন 'দলের জয়ের জন্য যেকোনও পরিশ্রম করতে রাজি আছি। প্রতিটি ক্যাচ, প্রতিটি রান আউটের জন্য ঝাঁপাই। দলের জন্য সবসময় আমি নিবেদিত প্রাণ।'
|
কোহলির ক্লান্তির কথা শুনে কী বললেন চাহাল
বিরাটের মুখে ক্লান্তির কথা শুনে চ্যাট শোয়ে চমকে গিয়েছেন চাহাল। পাল্টা মজার ছলে ক্রিকেট সমর্থকদের উদ্দেশ করে তিনি বলেন,'দর্শকদের ব্রেকিং নিউজটা দিয়ে দিলাম, বিরাটও কিন্তু ক্লান্ত হন!'


Click it and Unblock the Notifications



















