ক্যাঙারুর দেশে আরও এক নজির গড়লেন বিরাট কোহলি, প্রশংসায় ক্রিকেট মহল

বিরাট কোহলি। ভারতের সর্বকালের সেরা ক্রিকেটারদের তালিকায় যে ঢুকে পড়েছেন তাতে আর কারোর সন্দেহ নেই। রেকর্ড আর নজিরের ফুলঝুড়ি তিনি অনায়সেই গড়েন। এবার অস্ট্রেলিয়া সফরে এক অসামান্য নজির ছুঁয়ে ফেললেন তিনি। আর সেটা হল পষ্ণম ভারতীয় ব্যাটসম্য়ান হিসাবে অস্ট্রেলিয়ার মাটিতে তিনি টেস্টে ১০০০ রান করার নজির গড়লেন।

এই লক্ষ্যে পৌঁছতে বিরাট ১৮ ইনিংস নিয়েছেন। অস্ট্রেলিয়ার মাটিতে সফরকারী ক্রিকেট দলের ২৮তম ব্যাটসম্য়ান হিসাবেও এই নজির ছুঁয়েছেন বিরাট। সেসঙ্গে রানের গড়েও একটা নজির গড়েছেন তিনি। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে তাঁর ৫৯.০৫ রানের গড় এই মুহূর্তে। সবমিলিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে বিরাটের রানের ৫৯.৩৫। এই মুহূর্তে অস্ট্রেলিয়ার মাটিতে সফরকারীদলের ব্যাটসম্যানদের মধ্যে এটা এই মুহূর্তে চতুর্থ সেরা গড়। বিরাটের আগে রয়েছেন, ইংল্যান্ডের কেন ব্যারিংটন, তাঁর গড় ১০৪৬ রানে ৬৯.৭৩, হার্বাট সাটক্লিফ, তিনি ৬৩.৭০ গড়ে ১৫২৯ রান করেছেন, ওয়ালি হ্যামন্ড, ৬১.৯০ গড়ে ১৯৮১রান করেছিলেন। ভারতীয়দের তালিকাটা এরকম-

সচিন তেন্ডুলকর

সচিন তেন্ডুলকর

অস্ট্রেলিয়ায় ২০টি ম্যাচ খেলেছেন মাস্টার ব্লাস্টার। ৩৮ ইনিংসে ৫৩.২০ গড়ে ১৮০৯ রান করেছেন তিনি। এই রান করতে সচিন ছয়টি শতরান ও সাতটি অর্ধশতরান করেছেন। সচিন ভারতীয়দের মধ্যে এক নম্বর ক্রিকেটার যিনি অস্ট্রেলিয়ার মাটিতে সবচেয়ে বেশি সংখ্যক শতরান রেকর্ড গড়েছেন। বিরাট অস্ট্রেলিয়ার মাটিতে এখন পর্যন্ত ৫টি শতরান করেছেন। সেইসঙ্গে তাঁর নামের পাছে রয়েছে দুটি অর্ধশতরান।

ভি ভি এস লক্ষণ

ভি ভি এস লক্ষণ

অজি-দের সামনে পেলেই যেন বধ করতে ভালবাসতেন এই হায়দরবাদি। ১৯৯৯ সালে অ্যাডিলেড ওভালে করা শতরানের ইনিংস আজও একটা মহাকাব্য বলে মনে হয়। অস্ট্রেলিয়ায় বিরুদ্ধে ৪৪টি ম্যাচ খেলেছেন লক্ষণ। এতে ৪৪.১৪ গড়ে ১২৩৬ রান করেছেন। এরমধ্যে চারটি শতরান এবং চারটি অর্ধশতরান। অস্ট্রেলিয়ার মাটিতে ১৫টি টেস্ট ২৯টি ইনিংস খেলেছেন লক্ষণ।

রাহুল দ্রাবিড়

রাহুল দ্রাবিড়

রাহুল মানেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর একের পর এক ইনিংস। ২০০৩-০৪ সালে অ্যাডিলেডে তাঁর ম্যাচ জেতানো দ্বিশতরান ও অর্ধশতরান এখন ক্রিকেটপ্রেমীদের মনে লেগে রয়েছে। অস্ট্রেলিয়ার মাটিতে ১৬টি টেস্টে ৩২ ইনিংস-এ রাহুল দ্রাবিড় ১১৬৬ রান করেছেন। গড় ৪১.৯৭।

বীরেন্দ্র শেহওয়াগ

বীরেন্দ্র শেহওয়াগ

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক হাজারেরও বেশি রান করেছেন শেহওয়াগ। ২০০৩-০৪ সালে মেলবোর্নে করা শতরানটি এখনও স্মরণীয় হয়ে আছে। অস্ট্রেলিয়ায় ১১টি টেস্টে ২২ ইনিংসে ১০৩১ রান করেছেন শেহওয়াগ। রয়েছে দুটো শতরান এবং পাঁচটি অর্ধশতরান।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, December 8, 2018, 15:32 [IST]
Other articles published on Dec 8, 2018
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+