ইশান্ত শর্মাকে নিয়ে বিরাট কোহলির মসকরা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

মঙ্গলবার মুম্বই-র ওয়াংখেড়ে স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে মুখোমুখি হচ্ছে ভারত। তার আগে ফুরফুরে মেজাজে থাকা টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি ভারতের টেস্টে দলের বোলার ইশান্ত শর্মাকে ট্রোলড করলেন। সেই পোস্ট ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

নভেম্বরে কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশের বিরুদ্ধে শেষ টেস্ট ম্যাচ খেলে ভারতীয় ক্রিকেট দল। দিন-রাতের ফর্ম্যাটে হওয়া ওই ম্যাচ এক ইনিংস ও ৪৬ রানে জিতেছিল ভারত। ম্যাচে ৯ উইকেট নিয়েছিলেন ইশান্ত শর্মা। ওই ম্যাচের পর দীর্ঘদিনের বিশ্রাম পেয়েছেন দিল্লির এই ফাস্ট বোলার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য প্রস্তুতির জন্য অঢেল সময় পেয়েছেন ইশান্ত। অনুশীলনের পাশাপাশি এই ছুটিতে চুটিয়ে আনন্দও করেছেন এই ভারতীয় পেসার।

View this post on Instagram

you only live once 🤙

A post shared by Ishant Sharma (@ishant.sharma29) on

ছুটি উদযাপনের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ইশান্ত শর্মা। হাসিখুশি ওই ছবির নিচে তিনি লিখেছেন, 'তুমি বাঁচবে একবারই'। ইশান্তের ওই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। নানা ধরনের মন্তব্য করেছেন নেটিজেনরা। সেই তালিকায় অন্তর্ভূক্ত টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি ওই পোস্ট নিয়ে ইশান্ত শর্মার সঙ্গে মসকরা করেছেন। লিখেছেন, 'আমাদের তো জানাই ছিল না'। পাল্টা হিসেবে ইশান্ত শর্মা লিখেছেন, 'মাজে মাত লে'।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, January 12, 2020, 17:25 [IST]
Other articles published on Jan 12, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+