'আবে তেরি থাই সে বড়ি ক্যাফ হ্যায় উসকি', চাহলকে বললেন কটকে ফুরফুরে মেজাজে থাকা কোহলি

২২ ডিসেম্বর অর্থাৎ রবিবার কটকের বারবাটি স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় তথা সিরিজ নির্ধারক ওয়ান ডে ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত। ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে। যদিও হাই-ভোল্টেজ এই লড়াই-র আগে খোশ মেজাজেই রয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। টুইটারে সদলবলে ছবি পোস্ট করেছেন। সোশ্যাল মিডিয়ায় লেগ স্পিনার যুজবেন্দ্র চাহলকে নিয়ে মসকরা করার সুযোগও ছাড়েননি ভিকে।

বিশাখাপত্তনমে ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে হারায় ভারত। ওই ম্যাচ শুরু হওয়ার ঠিক আগের মুহূর্তে ক্যারিবিয়ান অধিনায়ক কাইরন পোলার্ডের সঙ্গে নিজের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন চাহল। ছবিতে দেখা যাচ্ছে, পোলার্ডের ভারী ব্যাট হাতে নেওয়া শুধু নয়, তা দিয়ে শট মারার গোছের পোজ দিয়েছেন যুজি। ছবিতে ক্যাপশন দিয়েছেন, '১০ কিলো কা ব্যাট, ২.৫ কিলো কা হাত!!'।

View this post on Instagram

10 kilo ka bat, 2.5 kilo ka haath !!

A post shared by Yuzvendra Chahal (@yuzi_chahal23) on

যুজবেন্দ্র চাহলের এই ছবি দেখে রসিকতা চেপে রাখতে পারেননি টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। মসকরার ঢঙে চাহলের ওই ছবির কমেন্ট বক্সে তিনি লিখেছেন, 'আবে তেরি থাই সে বড়ি ক্যাফ হ্যায় উসকি'। যার মানে করলে দাঁড়ায়, চাহলের থাই-র থেকে পোলার্ডের পায়ের পেশী বেশি বড়। তা দেখে হাসি চেপে রাখতে পারেননি নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যুজবেন্দ্র চাহলের এই পোস্ট।

অন্যদিকে কটকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে খেলতে নামার আগে দলের সতীর্থ ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ার, মনীশ পাণ্ডে, রবীন্দ্র জাদেজা, কেএল রাহুল ও যুজবেন্দ্র চাহলের সঙ্গে ফুরফুরে মেজাজে ছবি তুলে টুইটারে পোস্ট করেছেন অধিনায়ক বিরাট কোহলি। সেই পোস্টও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, December 20, 2019, 17:10 [IST]
Other articles published on Dec 20, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+