
আড্ডায় বিরাট-পিটারসন
এর আগে কেপির সঙ্গে ইনস্টাগ্রাম আড্ডায় মাঝে ডিনার টাইম বলে কল করে বিরাটকে ভিডিও ছেড়ে খেতে আসতে ডাক দিয়েছিলেন অনুষ্কা। সেই নিয়ে বিরাটের লেগপুল করেন পিটারসন। পরে বিরাটেরে দাড়ি নিয়ে কেপি মজা করেন।

দাড়িতে পাক ধরেছে!
লকডাউনে অনুষ্কা বিরাটের হেয়ারস্টাইল পাল্টে দিয়েছেন। পরে বিরাট নিজে দাড়ি কামিয়ে নিজেকে স্মার্ট লুক দেন। সেই লুক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তিনি। যারপর বিরাটকে খোঁচা দিয়ে পিটারসন লিখেছিলেন, দাড়িতে পাক ধরা লুকোতেই দাড়ি কেটেছেন বিরাট!
| |
কোহলিকে বিরাট উপদেশ কেপির
সোশ্যাল মিডিয়ায় বিরাট এবার পুরনো একটি মুখ ভর্তি দাড়ির ছবি পোস্ট করেছেন যেখানে তাকে বেশ কুল দেখাচ্ছে। সেই ছবি পোস্ট করতেই ফের লেগপুল করতে চলে আসেন পিটারসন। এবার কেপি বিরাটের ইনস্টা পোস্টে গিয়ে দাড়ি কামিয়ে ফেলার উপদেশ দেন।

পিটারসনের ক্লাস নিলেন কোহলি
পাল্টা এবার পিটারসনের ক্লাস নিয়েছেন কোহলি। পোস্টে মজা করে কোহলি লিখেছেন, 'আমার দাড়ি তোমার টিকটক ভিডিওর থেকে অনেক ভালো!' ম্যারাথন লকডাউনের মাঝে সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন ও বর্তমান দুই ক্রিকেটারের এই মজার টিপ্পনি নেটিজেনরা দারুণভাবে উপভোগ করেছে।


Click it and Unblock the Notifications
হাল ছেড়ে দেওয়া দলই দেশকে দিয়েছিল প্রথম ও একমাত্র বিশ্বকাপ, সৌজন্যে মহান বলবীর সিং


















