
বিশ্বকাপ ফুটবলে ভারত
টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি বিশ্বাস করেন, খুব শীঘ্রই ফুটবল বিশ্বকাপ খেলবে ভারত। বিরাট মনে করেন, ভারতীয় ফুটবল আগের থেকে অনেক বেশি উন্নত হয়েছে। দেশে বহু প্রতিভাধর এবং বিশ্বমানের ফুটবলার রয়েছেন বলে দাবি করেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

বন্ধু সুনীল
তাঁর প্রিয় বন্ধু সুনীল ছেত্রীর নেতৃত্বেই ভারত বিশ্বকাপ ফুটবল খেলবে বলে বিশ্বাস করেন ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। তিনি মনে করেন, ছেত্রীর অধিনায়কত্বে ভারতীয় ফুটবলে অনেক পরিবর্তন এসেছে। সেই সুনীলের নেতৃত্বেই ভারতীয় ফুটবল দলে বিশ্বে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে বলে মনে করেন বিরাট কেহলি।

ফুটবল নিয়ে কোহলি
ভারতের ক্রিকেট অধিনায়ক বলেছেন, শৈশব থেকেই ফুটবল তাঁকে ভীষণভাবে অনুপ্রাণিত করে। ক্রিকেটের পাশাপাশি তিনি ফুটবলের সঙ্গেও যুক্ত থাকতে চান বলে জানিয়েছেন বিরাট কোহলি। ভারতীয় ফুটবলের উন্নতিতে তিনি কাজ করতে চান বলে জানিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক।


Click it and Unblock the Notifications



















