রাঁচি টেস্টে লেজেন্ড রিকি পন্টিং-কে টপকে যাওয়ার মুখে বিরাট কোহলি

সিরিজে ২-০ ফলে এগিয়ে থেকে শনিবার রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টেস্ট খেলতে নামছে ভারত। এই টেস্টেই নতুন রেকর্ডের মালিক হতে পারেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। টপকে যেতে পারেন অস্ট্রেলিয়ান লেজেন্ড রিকি পন্টিং-কে। কী সেই নজির, এক নজরে দেখে নিন।

শতরান প্রয়োজন

শতরান প্রয়োজন

পুনে টেস্টে ২৫৪ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ভেঙেছিলেন অনেকগুলি রেকর্ড। রাঁচি টেস্টে কেরিয়ারের ২৭তম শতরান পেলে অস্ট্রেলিয়ান লেজেন্ড রিকি পন্টিং-কে টপকে যাবেন বিরাট কোহলি।

অধিনায়ক হিসেবে শতরান

অধিনায়ক হিসেবে শতরান

টেস্টে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশিবার তিন অঙ্কের ঘরে পৌঁছেছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তনী গ্রেম স্মিথ। অধিনায়ক হিসেবে ২৫টি শতরান রয়েছে বাঁ-হাতির। তালিকার দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং-র সঙ্গে যুগ্মভাবে অবস্থান করছেন টিম ইন্ডিয়ার সুপ্রিমো বিরাট কোহলি। অধিনায়ক হিসেবে টেস্টে ১৯টি শতরান রয়েছে তাঁদের। রাঁচি টেস্টে শতরান পেলে পন্টিং-কে টপকে যাবেন ভিকে।

তালিকায় আর কাঁরা

তালিকায় আর কাঁরা

অধিনায়ক হিসেবে টেস্টে সর্বাধিক শতরান হাঁকানোর তালিকার তৃতীয় স্থানে অজি লেজেন্ড অ্যালেন বর্ডারের সঙ্গে যুগ্মভাবে অবস্থান করছেন উত্তরসূরি স্টিভ স্মিথ। অধিনায়ক হিসেবে টেস্টে ১৫টি শতরানের মালিক তাঁরা। তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন মিস্টার ক্রিকেট ডন ব্র্যাডম্য়ান (অধিনায়ক হিসেবে টেস্টে ১৪টি শতরান)।

স্মিথকে টপকে যাওয়ার সুযোগ

স্মিথকে টপকে যাওয়ার সুযোগ

রাঁচি টেস্টে শতরান করলে প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান স্টিভ স্মিথকে টপকে যাবেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। টেস্টে ২৬টি শতরানের মালিক হয়ে দুই ক্রিকেটারই এক স্থানে অবস্থান করছেন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, October 18, 2019, 13:49 [IST]
Other articles published on Oct 18, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+