৪০০তম আন্তর্জাতিক ম্যাচে লেজেন্ড কালিসকে টপকে যাওয়ার সুযোগ বিরাটের সামনে

বিশাখাপত্তনমে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ খেলতে নামছে ভারত। ম্যাচ ঘিরে টানটান উত্তেজনা। এই ম্যাচেই ব্যাটসম্যান এবং ক্রিকেটার হিসেবে দুটি অনন্য নজির গড়তে চলেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার লেজেন্ড জ্যাক কালিসকে টপকে যেতে পারেন ভিকে।

৪০০তম আন্তর্জাতিক ম্যাচ

৪০০তম আন্তর্জাতিক ম্যাচ

এখনও পর্যন্ত ভারতের হয়ে ৮৪টি টেস্ট, ২৪০টি ওয়ান ডে ও ৭৫টি টি-টোয়েন্টি খেলেছেন ৩১ বছরের বিরাট কোহলি। সবমিলিয়ে ম্যাচের সংখ্যা গিয়ে দাঁড়ায় ৩৯৯-এ। অর্থাৎ বিশাখাপত্তনমে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নিজের কেরিয়ারের ৪০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। ঢুকে পড়লেন এলিট ক্লাবে।

তালিকার শীর্ষে কে

তালিকার শীর্ষে কে

ভারতের হয়ে সর্বাধিক আন্তর্জাতিক ম্যাচ খেলা ক্রিকেটারদের তালিকার শীর্ষে রয়েছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। ৬৬৪টি ম্যাচ রয়েছে তাঁর ঝুলিতে। ভারত ও এশিয়ার হয়ে ৫৩৮টি ম্যাচ খেলা লেজেন্ড মহেন্দ্র সিং ধোনি রয়েছেন তালিকার দ্বিতীয় স্থানে। ৫০৯টি আন্তর্জাতিক ম্য়াচ খেলা রাহুল দ্রাবিড় রয়েছেন তালিকার তৃতীয় স্থানে। ভারতের হয়ে ৩৯৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলা বিরাট কোহলি এই তালিকায় অষ্টম স্থানে রয়েছেন। ভারত ও এশিয়ার হয়ে ৪০২টি আন্তর্জাতিক ম্যাচ খেলা যুবরাজ সিং রয়েছেন বিরাটের ঠিক ওপরে অর্থাৎ তালিকার সপ্তম স্থানে।

বিরাটের ওয়ান ডে রান

বিরাটের ওয়ান ডে রান

এখনও পর্যন্ত ভারতের হয়ে ২৪০টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন বিরাট কোহলি। ৬০.০২-র গড়ে এই ফর্ম্যাটে ১১৫২৪ রান করেছেন তিনি। তাঁর ঠিক ওপরে রয়েছেন দক্ষিণ আফ্রিকার লেজেন্ড জ্যাক কালিস। ৩২৮টি ওয়ান ডে ম্য়াচ খেলে তাঁর ঝুলিতে ১১৫৭৯ রান রয়েছে।

কালিসকে টপকে যাওয়ার সুযোগ

কালিসকে টপকে যাওয়ার সুযোগ

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিশাখাপত্তনমে আর ৫৬ রান করলেই ওয়ান ডে-তে সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকায় জ্যাক কালিসকে টপকে যাবেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। ১৮৪২৬ ওয়ান ডে রান করা সচিন তেন্ডুলকর তালিকার শীর্ষ স্থানে রয়েছেন। দ্বিতীয় স্থানে থাকা শ্রীলঙ্কার লেজেন্ড কুমার সাঙ্গাকারার রান ১৪২৩৪। তৃতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার লেজেন্ড রিকি পন্টিং। ১৩৭০৪ ওয়ান ডে রান রয়েছে তাঁর ঝুলিতে।

নিজের রেকর্ড ভাঙার সুযোগ

নিজের রেকর্ড ভাঙার সুযোগ

চলতি মরশুমে টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির ব্যাট থেকে এখনও পর্যন্ত ওয়ান ডে-তে ১২৯২ রান এসেছে। আর ১৬৯ রান করলেই নিজের ব্যক্তিগত সেরা টপকে যাবেন বিরাট। ২০১৭ সালে বিরাটের ব্যাট থেকে ১৪৬০ ওয়ান ডে রান এসেছিল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি সিরিজে সেই রান টপকে যেতে পারবেন কি বিরাট?

সব ফর্ম্যাটে ৫০-র ওপর গড়

সব ফর্ম্যাটে ৫০-র ওপর গড়

ক্রিকেটের সবকটি ফর্ম্যাটে ৫০-র ওপর রানের গড় রয়েছে টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির। চলতি বছর টেস্টে বিরাটের রানের গড় ৫৪.৯৭। ওয়ান ডে ও টি-টোয়েন্টিতে টিম ইন্ডিয়ার অধিনায়কের রানের গড় যথাক্রমে ৬০.০২ ও ৫২.৬৬। দুই বছর ধরে এই রেকর্ড ধরে রেখেছেন বিরাট। এর আগে একবার করে এই নজির গড়েছেন ম্যাথু হেডেন (২০০৭), আন্ড্রু সাইমন্ডস (২০০৭), কুমার সাঙ্গাকারা (২০১৩), স্টিভ স্মিথ (২০১৫), কেএল রাহুল (২০১৬) ও এবিডি ভিলিয়ার্স (২০১৭)।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, December 18, 2019, 12:31 [IST]
Other articles published on Dec 18, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+