বন্ধু রোহিতকে জন্মদিনের শুভেচ্ছায় কী বললেন অধিনায়ক বিরাট, বার্তা ধাওয়ানেরও

তাঁদের সম্পর্ক নিয়ে সংবাদমাধ্যমে যতই কাটাছেঁড়া হোক রোহিত শর্মা এবং তিনি যে একে অপরের পরিপূরক, তা ফের প্রমাণ করলেন বিরাট কোহলি। সীমিত ওভারের ক্রিকেটে বিরাট ও রোহিতের মধ্যে কে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাটসম্যান, সোশ্যাল মিডিয়ায় চলতে থাকা আলোচনাকে তোয়াক্কা না করে ডেপুটিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

রোহিতের ৩৩তম জন্মদিন

রোহিতের ৩৩তম জন্মদিন

করোনা ভাইরাসের আতঙ্ক এবং অভিনেতা ইরফান খান ও ঋষি কাপুরের প্রয়াণ রোহিত শর্মার ৩৩তম জন্মদিনকে কিছুটা ফিঁকে করে দিলেও, নেটিজেনদের আগ্রহে কিন্তু ভাঁটা পড়েনি। সোশ্যাল মিডিয়ায় হিটম্যানকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন ক্রিকেটপ্রেমীরা।

বিরাটের বার্তা

ডেপুটি রোহিত শর্মাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। ভিকে-র বার্তা, একই ভাবে সুস্থ এবং আনন্দে থেকে দেশের হয়ে আরও দুর্দান্ত কিছু ইনিংস খেলুক হিটম্যান। এই কঠিন সময়ে রোহিত শর্মাকে সুরক্ষিত থাকার বার্তাও দিয়েছেন বিরাট কোহলি।

ধাওয়ানের টুইট

ওপেনিং পার্টনার রোহিত শর্মাকে নিজস্ব স্টাইলে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন শিখর ধাওয়ান। মজার ছলে লিখেছেন, 'আশা করি এখনও তুমি বল মাঠের বাইরেই পাঠাচ্ছো।'

রবি শাস্ত্রী

রোহিত শর্মাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রী। রোহিতকে 'শারমা' বলে সম্বোধন করেছেন শাস্ত্রী।

অজিঙ্ক রাহানে

মুম্বই তথা জাতীয় দলের সতীর্থ রোহিত শর্মাকে ৩৩তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অজিঙ্ক রাহানে। প্রিয় 'রো'-র সঙ্গে মজাও করেছেন জিঙ্কা।

শ্রেয়স আইয়ার

রোহিত শর্মাকে হিটম্যান ও বিগ ব্রো বলে সম্বোধন করে, তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন টিম ইন্ডিয়ার ব্যাটসম্যান শ্রেয়স আইয়ার।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, April 30, 2020, 18:05 [IST]
Other articles published on Apr 30, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+