ভারতের নতুন রানমেশিন রোহিতকে নিয়ে কী বললেন বিরাটের কোচ

கிரிக்கெட் விளையாடிய கனடா பிரதமர்-வீடியோ

ভারতীয় ক্রিকেটের নতুন রানমেশিন রোহিত হিটম্যান শর্মা। চলতি বছরটা দারুণ যাচ্ছে হিটম্যানের।

চলতি বছরে রোহিতের সাফল্য

চলতি বছরে রোহিতের সাফল্য

বছরের শুরুতে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছেন। এরপর বিশ্বকাপে স্বপ্নের ফর্ম।ইংল্যান্ডের মাটিতে পাঁচটি শতরান হাঁকিয়ে রেকর্ড গড়েছেন। বিশ্বকাপের পর টেস্টে ওপেনার হিসেবে সুযোগ চলে আসতেই ভাইজ্যাকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই ইনিংসে দুটি শতরান হাঁকিয়ে শিরোনামে হিটম্যান।

ভারত পেল নতুন সেহওয়াগ

ভারত পেল নতুন সেহওয়াগ

ভারতীয় ক্রিকেট নতুন সেহওয়াগ পেয়ে গেল, বললেন বিরাটের ছোটবেলার কোচ রাজকুমার শর্মা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথমবার টেস্ট ওপেন করতে নেমে দুই ইনিংসে শতরান করে নজির গড়েছেন রোহিত। টেস্ট ক্রিকেটের ইতিহাসে হিটম্যানই প্রথম ক্রিকেটার যিনি,প্রথমবার ওপেন করতে নেমেই জোড়া শতরান হাঁকালেন। সেই সঙ্গে এক টেস্টে সর্বাধিক ১৩ ছক্কা হাঁকানোর নতুন নজির লিখেছেন। ভাইজ্যাক টেস্টে রোহিতের দুই ইনিংস সাজানো ১৭৬ ও ১২৭ রানে।জোড়া সেঞ্চুরি দেখে রাজকুমার শর্মা তাই রোহিতকে ভারতীয় ক্রিকেটের নয়া সেহওয়াগ বলে মন্তব্য করেন।

কী বললেন রাজকুমার

কী বললেন রাজকুমার

বিরাটের ছোটবেলার কোচ বলেছেন, 'সীমিত ওভারে রোহিত দারুণ সফল ওপেনার। এবার টেস্টেও নিজের জাত চেনালো ও। দীর্ঘ সময়ের জন্য ভালো মানের ওপেনারের খোঁজ চলছিল। এই ইনিংসের পর রোহিত নিশ্চয়ই ওপেনিংয়ে জায়গা পাকা করে ফেললেন। আমার মতে, ভারতীয় দল নতুন সেহওয়াগকে পেয়ে গিয়েছে!'

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, October 7, 2019, 17:34 [IST]
Other articles published on Oct 7, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+