ইন্দোরের হোলকার স্টেডিয়ামে প্রথম টেস্টে বাংলাদেশের মুখোমুখি ভারত। ম্যাচে ধারাভাষ্য দিতে ইন্দোরে রথি-মহারথিদের ভিড়। তাঁদেরই মধ্যে অন্যতম ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা গৌতম গম্ভীর ও ভিভিএস লক্ষ্মণ। মাঠে ধারাভাষ্য দেওয়ার পাশাপাশি ইন্দোরের রাস্তায় পোহা জিলাপির মজা নিলেন এই দুই লেজেন্ড।
শুধু খাওয়াই নয়, জিলাপি মুখে নিয়ে ক্যামেরার সামনে রীতিমতো পোজও দিলেন লক্ষ্মণ ও গম্ভীর। তাঁদের সঙ্গী তখন ধারাভাষ্যকার যতীন সাপ্রু। রসালো খাবার মুখে নিয়ে তাঁদের মুখে চোখে সন্তুষ্টি ছিল দেখার মতো। ভারতীয় ক্রিকেটের দুই প্রাক্তন রথির জিলাপি খাওয়া দেখতে তখন দোকানের সামনে কী ভিড়! অটোগ্রাফের আব্দার ও ক্যামেরার ঝলকানিও চলতে থাকে অবিরাম। কোনও মতে সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন ভিভিএস লক্ষ্মণ ও গৌতম গম্ভীর।
Kabhi pohe se teekhe, kabhi jalebi se meethe ... wonderful start to the day in Indoor, where we had breakfast outdoor 😛 pic.twitter.com/DxIPtNqYi7
— VVS Laxman (@VVSLaxman281) November 15, 2019
পরে সেই জিলাপি খাওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন লক্ষ্মণ নিজে। ছবির ওপর ছন্দ মিলিয়ে লক্ষ্মণ লেখেন, 'কাভি পোহে সে তিখে, কভি জালেবি সে মিঠে'। পোস্টটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অন্যদিকে ইন্দোর টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশকে ১৫০ রানে অল আউট করে দেয় ভারত। প্রথম ইনিংসে ব্যাট করছে টিম ইন্ডিয়া।