
পন্থের আউট
বেঙ্গালুরুতে সিরিজে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ক্রিজে ধীরে ধীরে সেট হওয়ার মুহূর্তে ১৯ রানে (২০ বল খেলে) উইকেট ছুঁড়ে দিয়ে আসেন পন্থ। যা দেখে ফের তাঁর সুযোগ পাওয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সেই সঙ্গে চার নম্বর জায়গায় আদৌ তিনি যোগ্য প্রার্থী কিনা, সেই নিয়েও প্রশ্ন উঠছে।

পন্থকে নিয়ে কী বললেন লক্ষ্মণ
এবার পন্থকে নিয়ে মুখ খুললেন ভি ভি এস লক্ষ্মণ। প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটার বলেছেন, 'ম্যানেজমেন্টের উচিত পন্থকে পাঁচ নম্বরে ব্যবহার করা। পন্থ আদৌতে বিস্ফোরক ব্যাটসম্যান। চার নম্বরে পন্থ অনেকগুলো সুযোগ পেল। কিন্তু সফল হতে পারেনি। তবে এখনই ওর মতো প্রতিভাকে ছেঁটে ফেলাটা বোকামো হবে। পাঁচ নম্বর বা ছয় নম্বরে ওকে সুযোগ দেওয়া উচিত।'

একনজরে পন্থের সাম্প্রতিক সময়ে রান
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে ০ রান,
দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪ ও তৃতীয় ম্যাচে ৬৫ রান
ক্যারিবিয়ান সফরে ওডিআই সিরিজে সংগ্রহ ২০ ও ০ রান।
ক্যারিবিয়ান সফরে প্রথম টেস্টে সংগ্রহ ২৪ ও ৭,
দ্বিতীয় টেস্টে সংগ্রহ ২৭ রান।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে সংগ্রহ ৪ রান।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতে সংগ্রহ ১৯ রান।


Click it and Unblock the Notifications



















