আবারও ক্রিকেট মাঠে ১ বারে ৬টি ছয় হল, তার চেয়েও বড় কথা মাত্র ২৫ বলে হল শতরান। দুবাইয়ে ক্রিকেটের নবতম সংস্করণ ১০ ওভারের টি১০ ক্রিকেটের এক প্রাক-মরসুম ম্য়াচে সারে-র হয়ে লাঙ্কাশায়ারের বোলিং-কে এভাবেই ধ্বংস, করলেন করলেন ইংরেজ ব্য়াটসম্য়ান উইল জ্যাকস।
ইংল্যান্ডের অনুর্ধ্ব-১৯স দলের প্রাক্তন সদস্য জ্যাকস-ই সারের হয়ে ইনিংসের সূচনা করেছিলেন। একেবারে প্রথম বল থেকে তিনি লাঙ্কাসায়ারের বোলিং-কে কচুকাটা করতে থাকেন। প্রথম ৪ ওভারের মধ্যেই তিনি ৬২ রানে পৌঁছে গিয়েছিলেন। পঞ্চম ওভারে পর পর ছটি ছক্কা মেরে ঝড়ের গতিতে সেখান থেকে ৯৮ রানে পৌঁছান জ্যাকস।
Good bit of fun today. Great to be back in the @surreycricket colours #t10 pic.twitter.com/KkcRZm34eF
— Will Jacks (@Wjacks9) March 21, 2019
ষষ্ঠ ওভারে তাঁর বিরুদ্ধে একটি এলবিডব্লুর আবেদন উঠেছিল। কিন্তু তারপরের বলেই আরও একটি বাউন্ডারি মেরে তিনি শতরান সম্পূর্ণ করেন। শেষ পর্যন্ত ৩০ বলে ১০৫ রান করে থামেন তিনি। ১০ ওভারে সারে ৩ উইকেট হারিয়ে তোলে ১৭৬ রান।
লাঙ্কাশায়ার রান তাড়ার শুরুটা ভালো করলেও একের পর এক উইকেট হারাতে থাকে। শেষে, ৯.৩ ওভারে ৮১ রানে অলআউট হয়।