বাবা হচ্ছেন আন্দ্রে রাসেল, অভিনব কায়দায় ফ্যানেদের জানালেন সেকথা

বাবা হচ্ছেন আন্দ্রে রাসেল। অভিনব কায়দায় শুভ সংবাদ জানালেন দ্রে রাস। স্ত্রীর সঙ্গে এক ভিডিও শ্যুট করে সেটি সোশ্যাল মাধ্যমে পোস্ট করে ফ্যানেদের কাছে বাবা হতে চলার কথা জানালেন ক্যারিবিয়ান ক্রিকেটার।

শুধু তাই নয়, কোল আলো করে কন্যা সন্তান আসছেন বলে ঘোষণা করে দেন দ্রে রাস। সেখানেও চমক রয়েছে। স্ত্রীর সঙ্গে ক্রিকেট খেলার মধ্যে দিয়ে অভিনব কায়দায় কন্যা সন্তান আসার কথা জানিয়েছেন আন্দ্রে রাসেল।

ইস্টাগ্রামে পোস্ট করা রাসেলের ভিডিওতে দেখা গিয়েছে,পারিবারিক এক অনুষ্ঠানে বন্ধুদের সামনে স্ত্রী জেসিম লোরার অন্তঃসত্ত্বা হওয়া সুখবরটি প্রকাশ করেন রাসেল। বাবা হওয়ার প্রাক সেলিব্রেশনে 'বেবি রাসেল' বলে বিশেষ পার্টি থ্রো করেছিলেন রাসেল-লোরা। বিশেষ এই অনুষ্ঠানের মাঝেই স্ত্রীর হাতে বল ধরিয়ে দিয়ে নিজে এরপর ব্যাটিং করতে নেমে পড়েন রাসেল। লোরা আন্ডারআম বল করলে রাসেল সেটি হিট করা মাত্রই আকাশ গোলাপী স্মোকে ভরে যায়। এরপর রাসেল ঘোষণা করে দেন তাঁদের কোল আলো করে কন্যা সন্তান আসতে চলেছে।

এই ভিডিও পোস্ট করে ইনস্টাগ্রামে রাসেল লিখেছেন, 'বল ফেটে গোলাপী স্মোক বার হল। অর্থাৎ আমাদের কোল আলো করে কন্যা সন্তান আসছে। ভগবানের কাছে সন্তান ও মায়ের সুস্থতা কামনা করি।' এই পোস্টের পর রাসেলকে বাবা হতে চলার শুভেচ্ছা জানিয়েছে নেটদুনিয়া।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, September 17, 2019, 17:51 [IST]
Other articles published on Sep 17, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+