করোনার আবহে আইপিএলে প্রভাব ফেলতে পারেন বিশ্ব কাঁপানো দুর্ধর্ষ ফিনিশার

World Cup 2019 - ஆஸி அணியை வீழ்த்த போகும் குல்தீப்பின் செஸ் கேம் பிளான்

করোনা ভাইরাসের জেরে পিছিয়ে গিয়েছে আইপিএল। তা বলে টুর্নামেন্ট নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। করোনা আতঙ্কের মধ্যেও টুক করে আইপিএলে অংশ নিতে চলা দলগুলির হাল-হকিকৎ দেখে নিতে ভুলছেন না ক্রিকেট প্রেমীরা। তাঁদের স্বার্থে জেনে নেওয়া যাক, ২০২০ আইপিএলে অংশ নিতে চলা কোন কোন দলে রয়েছেন বিশ্ব কাঁপানো ফিনিশার।

কিংস ইলেভেন পাঞ্জাব

কিংস ইলেভেন পাঞ্জাব

গত বেশ কিছু মরশুমে নড়বড়ে মিডিল অর্ডার ও ফিনিশারের অভাবে ভুগছিল প্রীতি জিন্টার দল। এই মরশুমে হয়তো কিংস ইলেভেন পাঞ্জাবের সেই সমস্যা দূর হতে চলেছে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের অল রাউন্ডার যথাক্রমে গ্লেন ম্যাক্সওয়েল ও জিমি নিশাম মোহালির দলে ফিনিশারের ভূমিকা পালন করতে চলেছেন। এ কাজে দুই ক্রিকেটারই যে বিশ্বের অন্যতম সেরা, তা আর বলার অপেক্ষা রাখে কী!

কলকাতা নাইট রাইডার্স

কলকাতা নাইট রাইডার্স

গত মরশুমের মতো এবারও শাহরুখ খানের দলের ফিনিশিং লাইন অনবদ্য হতে চলেছে। গত বারের মতো এই মরশুমেও কেকেআরের মিডিল অর্ডারকে ভরসা জোগাবেন অভিজ্ঞ দীনেশ কার্তিক ও বিধ্বংসী আন্দ্রে রাসেল। তালিকায় ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গ্যানের নাম যুক্ত হওয়ায়, কলকাতা নাইট রাইডার্সের শক্তি আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।

চেন্নাই সুপার কিংস

চেন্নাই সুপার কিংস

গত মরশুমের রার্নাস চেন্নাই সুপার কিংসকে এবারও ফিনিশারের ভূমিকায় ভরসা জোগাবেন বলে বিশ্বাস করেন ক্রিকেট প্রেমীরা। কারণ এ কাজে এমএস-ই সেরা বলেও মনে করা হয়। কেদার যাদব, রবীন্দ্র জাদেজা ও ডোয়াইন ব্রাভো সম্বৃদ্ধ সিএসকে-র মিডিল অর্ডার এবারও প্রতিপক্ষকে কাঁদাবে বলে মনে করা হচ্ছে।

মুম্বই ইন্ডিয়ান্স

মুম্বই ইন্ডিয়ান্স

চোট সারিয়ে ক্রিকেটে ফেরা হার্দিক পান্ডিয়া, তাঁর ভাই ক্রুনাল পান্ডিয়া ও দীর্ঘদেহী কাইরন পোলার্ড সমৃদ্ধ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের মিডিল অর্ডারকে টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী বল গণ্য করা হচ্ছে। যে কোনও পরিস্থিতিতে যে কোনও ম্যাচ বের করে নিয়ে যাওয়ার ক্ষমতা এই তিন ক্রিকেটারের রয়েছে বলেই বিশ্বাস।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, July 12, 2020, 22:07 [IST]
Other articles published on Jul 12, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+