কেকেআর সিইও-এর চোখে জল এনে দিয়েছিল রাসেলের যে বিধ্বংসী ইনিংস

WORLD CUP 2019 BAN VS WI | மே.இந்திய தீவுகளை வீழ்த்தி வங்கதேசம் அபார வெற்றி

করোনা ভাইরাসের আবহে থেমে নেই আইপিএল আয়োজনের প্রস্তুতি। চলতি বছর ইভেন্ট ভারতের বাইরে হলেও, তা নিয়ে আগ্রহের শেষ নেই। আগ্রহের অন্যতম কারণ অবশ্যই ইভেন্টের অন্যতম জনপ্রিয় তথা সফল দল কলকাতা নাইট রাইডার্স। সেই দলের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু আন্দ্রে রাসেলকে নিয়ে দারুণ এক অভিজ্ঞতার কথা স্মরণ করলেন সিইও ভেঙ্কি মাইসোর।

নিশ্চিত হারের মুখে কেকেআর

নিশ্চিত হারের মুখে কেকেআর

ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ২০১৯ আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স। ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৮১ রান তুলেছিল এসআরএইচ। রান তাড়া করতে নেমে ১১৮ রানে ৪ উইকেট হারিয়ে ফেলেছিল কেকেআর। ম্যাচ প্রায় হারতে বসেছিল হোম টিম।

ম্যাচ জিতেছিল কেকেআর

ম্যাচ জিতেছিল কেকেআর

১৭ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২৯ রানে দাঁড়িয়েছিল কেকেআর। ম্যাচ জিততে ১৮ বলে ৫২ রান দরকার ছিল দীনেশ কার্তিকদের। তবু সেদিন অসাধ্য সাধন করেছিল কেকেআর। ১৬ বলেই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে গিয়েছিল শাহরুখ খানের দল। সৌজন্যে বিধ্বংসী আন্দ্রে রাসেল।

১৯ বলে ৪৯

১৯ বলে ৪৯

ওই ম্যাচে ১৯ বলে ৪৯ রানের অতিমানবিক ইনিংস খেলেছিলেন আন্দ্রে রাসেল। চারটি চার ও চারটি ছক্কা এসেছিল ক্যারিবিয়ান তারকার ব্যাট থেকে। শুভমান গিলের সঙ্গে জুটিতে ১৮তম ওভার থেকে ১৯, ১৯তম ওভার থেকে ২১ এবং শেষ ওভারে ১৩ রান হাঁকিয়ে ম্যাচ বের করেছিলেন রাসেল।

কেঁদে ফেলেছিলেন ভেঙ্কি

কেঁদে ফেলেছিলেন ভেঙ্কি

সেদিন মাঠে বসে আন্দ্রে রাসের ব্যাটিং দেখেছিলেন কেকেআর সিইও ভেঙ্কি মাইসোর। এমন অসাধারণ ব্যাটিং দেখে আবেগে তাঁর চোখে জল চলে এসেছিল বলে জানিয়েছেন কেকেআর কর্তা।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, July 29, 2020, 18:54 [IST]
Other articles published on Jul 29, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+