কুড়ি-বিশের ক্রিকেটের বড় টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিলেন ক্রিস গেইল

Dhoni is a genius : இந்திய அணியின் துருப்புச் சீட்டு தோனி!.. புகழ்ந்து தள்ளிய சஹால்- வீடியோ

করোনা ভাইরাসের কারণে বিশ্বজুড়ে উদ্বেগ। তার মাঝেই ক্রিকেট মাঠে ফের কবে বল গড়াবে সেই নিয়ে সংশয় রয়েছে। আপতত জুলাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ দিয়ে ক্রিকেটে ফিরছে চলেছে ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচ দিয়ে করোনা পরবর্তী সময়ে ফের ক্রিকেট শুরু। এরপর চলতি বছরের টি-২০ ক্রিকেট বিশ্বকাপ পিছিয়ে যায় কিনা, সেই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হলে সেপ্টেম্বরে শুরু হতে পারে আইপিএল। তার আগে কুড়ি-বিশের ক্রিকেটে বড় টুর্নামেন্টেকে গুডবাই জানালেন ক্রিস গেইল।

কোন লিগে এবছর নেই গেইল

কোন লিগে এবছর নেই গেইল

জানা গিয়েছে ২০২০ সালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলবেন না গেইল। সিপিএলে সেন্ট লুসিয়া জোউকস দলে খেলেন গেইল। টুর্নামেন্ট ঘিরে নিলাম শুরুর আগে ফ্র্যাঞ্চাইজিকে এবছর তিনি লিগে অংশ নিচ্ছেন না বলে জানিয়ে দিয়েছেন।

কেন নেই গেইল

কেন নেই গেইল

পারিবারিক কারণে গেইল আসন্ন মরসুমে খেলবেন না বলে জানা যাচ্ছে। করোনা পরিস্থিতিতে পরিবারের সঙ্গে সাক্ষাতের সুযোগ পাননি গেইল। বিশ্বজুড়ে করোনা সংকটের মাঝে গেইল জামাইকাতে রয়েছেন। তারকা ক্রিকেটারের পরিবার অন্যদিকে সেন্ট কিটসে রয়েছেন।

গেইলের না থাকা নিয়ে মন্তব্য

গেইলের না থাকা নিয়ে মন্তব্য

গেইলের মতো তারকা ক্রিকেটারের না থাকা নিয়ে ক্যারিবিয়ান প্রিমিয়র লিগ কর্তৃপক্ষ হতাশ। তবে পরিস্থিতি বুঝে গেইলকে নিয়ে টুর্নামেন্টের পক্ষ থেকে মন্তব্যে জানানো হয়েছে, 'গেইল ২০২০ সালে বিশ্রাম নিতে চাইছেন, পরিবারকে সময় দিতে চাইছেন। সেকারণে গেইলকে আমরা ২০২১ সালে ফের ব্যাটিং করতে দেখার অপেক্ষায় রইলাম।'

ক্রিকেটমহলের মত

ক্রিকেটমহলের মত

ক্রিকেটমহল অবশ্য গেইলের এই অনুপস্থিতিকে অন্যভাবে ব্যাখ্যা করছে। করোনা পরিস্থিতিতে এখনও পর্যন্ত স্থগিত আইপিএল কবে শুরু হবে জানা নেই। সেপ্টম্বরে শুরু হতে পারে লিগ। আইপিএল যখনই শুরু হোক, কোটি টাকার লিগে খেলার জন্যেই গেইল নিজেকে এখন ফ্রি-ক্রিকেটার হিসেবে ফাঁকা রাখছেন বলে ক্রিকেটমহলের অনেক মনে করছে।

সচিনকে হারিয়ে ভারতের সর্বকালের সেরা টেস্ট ব্যাটসম্যান কোন রথি? তাজ্জব ক্রিকেট দুনিয়া!

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, June 24, 2020, 16:50 [IST]
Other articles published on Jun 24, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+